মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
শরণখোলায় মহাসাগর রক্ষায় সচেতনতার ডাক:বিশ্ব মহাসাগর দিবসে র‍্যালি,সভা ও বর্জ্য অপসারণ কর্মসূচি শরণখোলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই,সব হারিয়ে নিঃস্ব বিধবা সুমির আহাজারি খান জাহান আলী মাজারের দীঘিতে ৮ বছরের শিশুকে টেনে নিল কুমির আজ থেকে সুন্দরবনে সব ধরনের প্রবেশে নিষেধাজ্ঞা শুরু বিএনপি নেতার অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমেছে শরণখোলা উপজেলার সর্বস্তরে। আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা সেই অ্যালবিনো জাতের মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ এবারের ঈদে কোরবানি হচ্ছে না। পল্লবীতে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ক্রিয়া প্রতিমন্ত্রী আমিনুল হকের নগদ অর্থ ও ঈদ সামগ্রী বিতরণ। ৫ই আগস্টের হত্যা মামলার আসামি আওয়ামীলীগ নেত্রী ও বিএনপি নেতার মিলেমিশে পরকীয়া। মিরপুরে পুলিশকে লক্ষ্য করে হামলা, মামলা হলো বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে অনলাইনে মানুষকে ইতিবাচক বিষয়ের প্রতি অনুপ্রাণিত করতে হবে: উপ-পরিচালক আরিফুল ইসলাম খুলনা প্রতিনিধি,

শরণখোলায় মহাসাগর রক্ষায় সচেতনতার ডাক:বিশ্ব মহাসাগর দিবসে র‍্যালি,সভা ও বর্জ্য অপসারণ কর্মসূচি

 

মোঃ শাহীন হাওলাদার

বিশ্ব মহাসাগর দিবস ২০২৬ উপলক্ষে পরিবেশ সংরক্ষণ ও সামুদ্রিক সম্পদ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাগেরহাটের শরণখোলা উপজেলার রাজৈর মৎস্য আড়ৎ এলাকায় র‍্যালি, সচেতনতামূলক সভা এবং বর্জ্য অপসারণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।রোববার (৮ জুন) সকালে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, মৎস্যজীবী, উত্তরণের সদস্য, স্বেচ্ছাসেবক এবং পরিবেশকর্মীরা অংশগ্রহণ করেন।ইউনিয়ন মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মো. শাহীন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. দুলাল ফরাজি। এছাড়াও উপস্থিত ছিলেন, রাজৈর মৎস্য আড়ৎদার সমিতির সদস্য মো. আনোয়ার হোসেন, আড়ৎদার সমিতির ইনচার্জ মো. কাউসার হোসেন, উত্তরণের এরিয়া ম্যানেজার নাজনিন নাহারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় প্রধান অতিথি মো. দুলাল ফরাজি বলেন, “মহাসাগর পৃথিবীর পরিবেশগত ভারসাম্য রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই সামুদ্রিক দূষণ রোধ এবং পরিবেশ সংরক্ষণে আমাদের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”সভাপতির বক্তব্যে মো. শাহীন হাওলাদার বলেন,“পরিবেশ রক্ষার আন্দোলন শুধু একটি দিনের কর্মসূচিতে সীমাবদ্ধ থাকলে চলবে না। সুস্থ, সুন্দর ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে নিয়মিতভাবে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করতে হবে।”সচেতনতামূলক সভায় মহাসাগরের গুরুত্ব, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং প্লাস্টিক দূষণ রোধে করণীয় বিষয়ে আলোচনা করেন উত্তরণের এরিয়া ম্যানেজার নাজনিন নাহার।সভা শেষে অংশগ্রহণকারীরা রাজৈর মৎস্য আড়ৎ ও আশপাশের এলাকায় বর্জ্য অপসারণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন। এ সময় পরিবেশ দূষণ রোধে জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন বার্তাও প্রচার করা হয়।অনুষ্ঠানটি বাস্তবায়নে সহযোগিতা করেছে ওশান গ্র্যান্টস প্রোগ্রাম এবং ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট। আয়োজকরা জানান, মহাসাগর ও পরিবেশ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।সর্বশেষ বর্জ্য অপসারণ কর্মসূচিতে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *