শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:২০ অপরাহ্ন

শিরোনামঃ
চন্দনাইশ থানা পুলিশের অভিযানে হত্যা মামলা সহ ৩ আসামী গ্রেফতার। মোবাইলে ভিডিও দেখে সফটওয়্যার তৈরি: চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার। চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল শোক সংবাদঃ জুলাই ও ৫ আগস্ট গণঅভ্যুত্থানের স্মরণে বাগেরহাট জেলা বিএনপির আলোচনা সভা রাজবাড়ীতে সরকারি স্কুলে তালা কেটে ল্যাপটপ চুরি সীমানা প্রাচীর নেই, নিরাপত্তাহীনতায় চলছে প্রাথমিক বিদ্যালয় নিরাপত্তা বেষ্টনী না থাকায় চুরি ও অসামাজিক কর্মকাণ্ডের ঝুঁকিতে ২৬৩ নং সরালিয়া বিশারীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের: অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে

সাতক্ষীরায় বিএনপির বহিষ্কৃত নেতা আব্দুর রউফ বিপুল ভোটে বিজয়ী

 

মোঃ হাসান শাহরিয়া রিপন, সাতক্ষীরা।

২৮/৪/২০২৪ তারিখ রবিবার সাতক্ষীরার সদরের আলিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ নেতা জিয়াউল ইসলাম জিয়াকে হারিয়ে বিজয়ী হয়েছেন বিএনপির বহিস্কৃত নেতা আব্দুর রউফ।

বিজয়ী প্রার্থী সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক পদ থেকে সদ্য বহিষ্কৃত আলহাজ্ব আব্দুর রউফ ঘোড়া প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ১১ হাজার ৪৯০। তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বী আলীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া মোটর সাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৭ হাজার ৩৫৩ ভোট। এছাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সামছুজ্জামান আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৬৩ ভোট। বাতিল হয়েছে ২৭৫ ভোট। মোট ভোট পড়েছে শতকরা ৭৩ ভাগ।

সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমেদ আলীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আব্দুর রউফের বিজয়ের বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *