মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন

শিরোনামঃ
মোবাইলে ভিডিও দেখে সফটওয়্যার তৈরি: চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার। চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল শোক সংবাদঃ জুলাই ও ৫ আগস্ট গণঅভ্যুত্থানের স্মরণে বাগেরহাট জেলা বিএনপির আলোচনা সভা রাজবাড়ীতে সরকারি স্কুলে তালা কেটে ল্যাপটপ চুরি সীমানা প্রাচীর নেই, নিরাপত্তাহীনতায় চলছে প্রাথমিক বিদ্যালয় নিরাপত্তা বেষ্টনী না থাকায় চুরি ও অসামাজিক কর্মকাণ্ডের ঝুঁকিতে ২৬৩ নং সরালিয়া বিশারীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের: অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে নতুন কুঁড়িতে চ্যাম্পিয়ন রংপুর অঞ্চলের স্ট্রাইকার কিসকুর পরিবারের পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

সুন্দরবনে নিষেধাজ্ঞা ভেঙে কাঁকড়া ধরায় নৌকা জব্দ

 

আবু রায়হান, স্টাফ রিপোর্টার- 

 

পূর্ব সুন্দরবনের কোকিলমনি এলাকায় অবৈধভাবে কাঁকড়া ধরার সময় বনরক্ষীরা একটি জেলে নৌকা জব্দ করেছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে অভিযান চালিয়ে বনরক্ষীরা নৌকাটি আটক করলেও জেলেরা লাফিয়ে পড়ে সুন্দরবনের গভীরে পালিয়ে যায়। পরে নৌকায় তল্লাশি চালিয়ে দুই ঝুড়ি জীবিত কাঁকড়া জব্দ করা হয়।

বন বিভাগ সূত্রে জানা গেছে, জেলেপল্লী দুবলা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত কুমার দাসের নেতৃত্বে দুবলা ও কোকিলমনি টহল ফাঁড়ির বনরক্ষীরা যৌথভাবে টহল দিচ্ছিলেন। এসময় কবরখালী সংলগ্ন খালে একটি জেলে নৌকা দেখে তারা এগিয়ে যান। উপস্থিতি টের পেয়ে জেলেরা দ্রুত নৌকা থেকে নদীতে ঝাঁপিয়ে পড়ে পালিয়ে যায়।

পরবর্তীতে বনরক্ষীরা নৌকাটি জব্দ করে এবং তল্লাশির মাধ্যমে আনুমানিক ৪৫ কেজি জীবিত কাঁকড়া উদ্ধার করেন। উল্লেখ্য, সুন্দরবনে বর্তমানে তিন মাসব্যাপী মাছ, কাঁকড়া ও অন্যান্য প্রাণী আহরণে নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে।

দুবলা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত কুমার দাস বলেন,
“উদ্ধারকৃত কাঁকড়াগুলো বৃহস্পতিবার বিকেলে বন বিভাগের নির্দেশে ছোট আমবাড়িয়া খালে অবমুক্ত করা হয়েছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *