বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন

শিরোনামঃ
স্ত্রী কবরে, স্বামী কারাগারে: শরণখোলায় গৃহবধূর মৃত্যুকে ঘিরে আত্মহত্যা প্ররোচনার মামলা চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল নির্বাহী প্রকৌশলীর নির্দেশ উপেক্ষিত চন্দনাইশ দোহাজারীতে হাজারী টাওয়ারের সামনে সওজ বিভাগের জায়গায় লিফট স্থাপন কাজ চলমান স্কুলের ডিম খেয়ে ১১ শিক্ষার্থী অসুস্থ। সরকারি হসপিটালে চিকিৎসা না দিয়ে প্রাইভেট চিকিৎসা দেয়া নিয়ে জনগণের প্রশ্ন? ওয়ান চাইল্ড ওয়ান ট্রি বৃক্ষরোপন ২০২৬ ইং আমাদের প্রত্যয়, শিশুশ্রম আর নয়’! শরণখোলায় পল্লী বিদ্যুতের ‘ভুতুড়ে’ বিলে দিশেহারা গ্রাহক: রিডিং ছাড়াই মনগড়া বিলের অভিযোগ মানবিক সাহায্যের আবেদন জানালেন পরিবার চন্দনাইশের এয়াকুব ক্যান্সারে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় পড়ে আছে ঘরে চন্দনাইশে একটি সেতুর দাবি বরমা ও মধ্যম চরতিবাসীর। ১৮৮০ সাল থেকে আয়ুর্বেদিক ওষুধে চলছে কার্যক্রম চন্দনাইশে প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে জোয়ারা পাগলা গারদ।

স্ত্রী কবরে, স্বামী কারাগারে: শরণখোলায় গৃহবধূর মৃত্যুকে ঘিরে আত্মহত্যা প্ররোচনার মামলা

 

শরণখোলা প্রতিনিধি:

বাগেরহাটের শরণখোলায় সুমাইয়া আক্তার (২৬) নামে এক গৃহবধূর মৃত্যুকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে স্বামী, শ্বশুর ও শাশুড়ির নির্যাতন এবং পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করতে বাধ্য হন সুমাইয়া। এ ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে শরণখোলা থানায় মামলা দায়ের করা হয়েছে। ইতোমধ্যে স্বামীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।জানা গেছে, উপজেলার ৪ নং সাউথখালী ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামের বাসিন্দা ফারুক হাওলাদারের ছেলে রাসেল হাওলাদারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন সুমাইয়া আক্তার। গত ২৯ জুন স্বামীর বাড়িতে তিনি আত্মহত্যা করেন বলে অভিযোগ ওঠে। খবর পেয়ে শরণখোলা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে মরদেহ তার চাচা হাসানের বাড়ি পিরোজপুরের ভান্ডারিয়া এলাকায় দাফন করা হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
নিহতের অভিভাবক স্বামী রাসেল হাওলাদার, শ্বশুর ফারুক হাওলাদার ও শাশুড়ির বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে শরণখোলা থানায় মামলা দায়ের করেন।শরণখোলা থানা পুলিশের ভাষ্য, মামলার পর প্রধান অভিযুক্ত রাসেল হাওলাদারকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপর দুই আসামির বিরুদ্ধে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। পুলিশ জানিয়েছে, ঘটনাটির প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *