শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
মোবাইলে ভিডিও দেখে সফটওয়্যার তৈরি: চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার। চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল শোক সংবাদঃ জুলাই ও ৫ আগস্ট গণঅভ্যুত্থানের স্মরণে বাগেরহাট জেলা বিএনপির আলোচনা সভা রাজবাড়ীতে সরকারি স্কুলে তালা কেটে ল্যাপটপ চুরি সীমানা প্রাচীর নেই, নিরাপত্তাহীনতায় চলছে প্রাথমিক বিদ্যালয় নিরাপত্তা বেষ্টনী না থাকায় চুরি ও অসামাজিক কর্মকাণ্ডের ঝুঁকিতে ২৬৩ নং সরালিয়া বিশারীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের: অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে নতুন কুঁড়িতে চ্যাম্পিয়ন রংপুর অঞ্চলের স্ট্রাইকার কিসকুর পরিবারের পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

কাঁঠাল উৎসবে আব্দুস সালাম বলেন: ফল উৎসব আমাদের দেশের সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ 

নিজস্ব প্রতিবেদক : ৩ জুলাই, বুধবার, ২০২৪ ইং।

 

বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন, আমাদের ছয় ঋতুর দেশে মৌসুম বেদে বিভিন্ন ফলের সমারোহ আমরা দেখতে পাই। তার মধ্যে আম, কাঁঠাল, লিচু এসব আমরা একসাথে পাই। তবে এর মধ্যে কাঁঠাল হলো আমাদের দেশের জাতীয় ফল।

তিনি বলেন, দেশে দ্রব্যমূল্য উর্ধ্বগতির পাশাপাশি কাঁঠাল ও আজ আমাদের দেশের মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে।

আব্দুস সালাম বলেন, মৌসুমি সকল ফল’ই আমাদের খাওয়া উচিত। ফল উৎসব আমাদের দেশের সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ।

 

রাজধানীর শান্তিনগরে জিয়া প্রজন্মদলের আয়োজনে কাঁঠাল উৎসবের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

আজ বুধবার ৩ জুলাই সন্দ্যা ৭ টায় রাজধানীর শান্তিনগরে এ কাঁঠাল উৎসবের আয়োজন করা হয়।

 

সংগঠনের সভাপতি জিয়া প্রজন্মদল কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ সারোয়ার হোসেন রুবেল এর সভাপতিত্বে ও সংগঠনটির যুগ্ম মহাসচিব মোঃ শান্তাহার আলী শান্তর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন

ঢাকা মহানগর দক্ষিণ মতিঝিল থানা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান মাহমুদ ও মতিঝিল থানা বিএনপি নেতা এম এস আসিফ ইমাম,জাসাস ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক শওকত আজিজ, চেতবা বাংলাদেশ সংগঠনের কার্যকরী সভাপতি বাবর আলী বাবু প্রমুখ।

 

ফল উৎসবের আয়োজন করেন মোঃ সারোয়ার হোসেন রুবেল ও বদরুল আলম।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *