মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:২৫ অপরাহ্ন

শিরোনামঃ
মোবাইলে ভিডিও দেখে সফটওয়্যার তৈরি: চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার। চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল শোক সংবাদঃ জুলাই ও ৫ আগস্ট গণঅভ্যুত্থানের স্মরণে বাগেরহাট জেলা বিএনপির আলোচনা সভা রাজবাড়ীতে সরকারি স্কুলে তালা কেটে ল্যাপটপ চুরি সীমানা প্রাচীর নেই, নিরাপত্তাহীনতায় চলছে প্রাথমিক বিদ্যালয় নিরাপত্তা বেষ্টনী না থাকায় চুরি ও অসামাজিক কর্মকাণ্ডের ঝুঁকিতে ২৬৩ নং সরালিয়া বিশারীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের: অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে নতুন কুঁড়িতে চ্যাম্পিয়ন রংপুর অঞ্চলের স্ট্রাইকার কিসকুর পরিবারের পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

কাজী মনিরের উদ্যোগে মোরেলগঞ্জে ঈদ বস্ত্র বিতরণ

এস কে শফিকুল ইসলাম
মোরেলগন্জ উপজেলা প্রতিনিধি:

 

বাগেরহাটের মোরেলগঞ্জে কেন্দ্রীয় তাঁতীদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক বাগেরহাট-৪, (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী ড. কাজী মনিরুজ্জামান মনিরের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহবানে সাধারণ মানুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার বিকেলে তার নিজ বাসভবনে মিম কমিউনিটি সেন্টারে প্রধান অতিথি হিসেবে ড. কাজী মনিরুজ্জামান মনির ৩ হাজার নারী পুরুষের মাঝে ঈদ উপহার করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব বিএম রেজাউল করিম সোহাগ, উপজেলা তাঁতীদলের সভাপতি দুলাল শিকদার, পৌর মহিলা দলের সভাপতি মাহমুদা খানম, শ্রমীক দল নেতা মো. জামাল আকন, রফিকুল ইসলাম, তাঁতীদল নেতা মঞ্জু কাজীসহ বিভিন্ন নেতৃবৃন্দ। একই দিনে তিনি অসহায় পরিবারের মাঝে ১০ টি সেলাই মেশিন, ১০ টি ছাগল ও নগদ অর্থ প্রদান করেন। এ সময় তার তাঁতীদল নেতার সহধর্মীনি মির্জা সানজিদা বেগম উপস্থিত ছিলেন।

এ সময় কেন্দ্রীয় তাঁতীদলের সিনিয়র যুগ্ম- আহবায়ক ড. কাজী মনিরুজ্জামান মনির বলেন, তারেক রহমানের নির্দেশনায় এলাকার দরিদ্র পরিবারের মাঝে ঘরে ঘরে ঈদের আনন্দ পৌছে দেওয়ার জন্য এ ঈদ উপহার বিতরণ করা হয়েছে। একই সাথে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ঘের দখলকারি, চাঁদাবাজ, সন্ত্রাস, নৈরাজ্যকারিদের দলের মধ্যে কোন স্থান হতে পারে না এটি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্পষ্ট নির্দেশনা সাধারণ জনগনের মন জয় করেই বিএনপির প্রতি সমর্থন ও ভোট আদায় করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *