বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
মোবাইলে ভিডিও দেখে সফটওয়্যার তৈরি: চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার। চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল শোক সংবাদঃ জুলাই ও ৫ আগস্ট গণঅভ্যুত্থানের স্মরণে বাগেরহাট জেলা বিএনপির আলোচনা সভা রাজবাড়ীতে সরকারি স্কুলে তালা কেটে ল্যাপটপ চুরি সীমানা প্রাচীর নেই, নিরাপত্তাহীনতায় চলছে প্রাথমিক বিদ্যালয় নিরাপত্তা বেষ্টনী না থাকায় চুরি ও অসামাজিক কর্মকাণ্ডের ঝুঁকিতে ২৬৩ নং সরালিয়া বিশারীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের: অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে নতুন কুঁড়িতে চ্যাম্পিয়ন রংপুর অঞ্চলের স্ট্রাইকার কিসকুর পরিবারের পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

কুমিল্লার আদালতে মামুনুল হক

কুমিল্লায় ওয়াজ মাহফিলে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে পুলিশের দায়ের করা মামলায় চার্জ গঠনের দিন কুমিল্লার একটি আদালতে হাজির হয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক ও সংগঠনের নেতা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী।

 

সোমবার (৮ জুলাই) দুপুরে তারা কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক মোছা. ফরিদা ইয়াসমিনের আদালতে হাজির হন।

 

আদালত সূত্রে জানা গেছে, ২০২০ সালের ১৫ ডিসেম্বর কুমিল্লার চান্দিনা উপজেলার জোয়াগ পশ্চিমপাড়া এলাকায় একটি ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মামুনুল হক। ওই মাহফিলে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে আয়োজক ও অতিথিদের বিরুদ্ধে ওই বছরের ১৭ ডিসেম্বর পুলিশ বাদী হয়ে মামলা করে। ওই মামলায় ছয় জনকে আসামি করা হয়।

 

মামলার বাদী পক্ষের আইনজীবী জসীম উদ্দিন চৌধুরী বলেন, সোমবার এই মামলার চার্জ গঠনের দিন ছিল। তাই তারা আদালতে উপস্থিত হয়েছেন। আদালতে তারা নিজেদের নির্দোষ ও তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা-ভিত্তিহীন বলে দাবি করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *