শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
মোবাইলে ভিডিও দেখে সফটওয়্যার তৈরি: চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার। চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল শোক সংবাদঃ জুলাই ও ৫ আগস্ট গণঅভ্যুত্থানের স্মরণে বাগেরহাট জেলা বিএনপির আলোচনা সভা রাজবাড়ীতে সরকারি স্কুলে তালা কেটে ল্যাপটপ চুরি সীমানা প্রাচীর নেই, নিরাপত্তাহীনতায় চলছে প্রাথমিক বিদ্যালয় নিরাপত্তা বেষ্টনী না থাকায় চুরি ও অসামাজিক কর্মকাণ্ডের ঝুঁকিতে ২৬৩ নং সরালিয়া বিশারীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের: অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে নতুন কুঁড়িতে চ্যাম্পিয়ন রংপুর অঞ্চলের স্ট্রাইকার কিসকুর পরিবারের পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

খালেদা জিয়ার কিছু হলে সরকারকেই দায় নিতে হবে: লায়ন মোঃ ফারুক 

 

নিজস্ব প্রতিবেদক: ২৫ জুন, মঙ্গলবার ; ২০২৪ ইং।

 

বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মোহাম্মদ ফারুক রহমান বলেছেন,

সুচিকিৎসার সুযোগ না দিয়ে খালেদা জিয়ার ওপর অমানবিক আচরণ করা হচ্ছে। বেগম খালেদা জিয়ার কিছু হলে সমস্ত দায় এই সরকারকেই নিতে হবে।

 

আজ মঙ্গলবার (২৫ জুন) দুপুরে পল্টনের কালভার্ট রোড়ের দলীয় কার্যালয়ে মরহুম আব্দুল মতিন মিলনায়তনে বাংলাদেশ লেবার পার্টির আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল পূর্ব আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

দোয়া মাহফিলে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ লেবার পার্টির মহাসচিব মোঃ

আমিনুল ইসলাম, মুখপাত্র শরীফুল ইসলাম,যুগ্ম মহাসচিব মোঃ শওকত হোসেন চৌধুরী দপ্তর সম্পাদক হাবিবুর রহমান,বাংলাদেশ ছাত্রমিশনের কেন্দ্রীয় সভাপতি হাবিবুল্লাহ,সাংবাদিক জালাল আহমদ প্রমুখ।

 

এসময় বক্তারা বলেন,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পঁচাত্তর পরবর্তী সময়ে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন বলেই শেখ হাসিনা আজ প্রধানমন্ত্রী ।আজ আমরা গণতন্ত্র ও ভোটাধিকারের কথা বললে জেলে যেতে হয়।বেগম খালেদা জিয়ার ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও’ শ্লোগান আজও প্রাসঙ্গিক।

 

দোয়া মাহফিলের বিশেষ মুনাজাতে বাংলাদেশ ছাত্রমিশনের কেন্দ্রীয় সভাপতি মোঃ হাবিবুল্লাহ আল্লাহতালার দরবারে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করেন।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *