মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন

শিরোনামঃ
খুলনায় ডয়চে ভেলে একাডেমি ও ওয়েভ ফাউন্ডেশনের তিনদিনের বুটক্যাম্প শেষ মোড়েলগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি পদে আলোচনায় সাবেক আহ্বায়ক আবু সালেহ খান বাগেরহাট জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন – শহিদুল ইসলাম সোহাগ ক্যাম্প ন্যু-তে মহাকাব্যিক সমীকরণ: চিরশত্রুকে হারিয়েই কি শিরোপার রাজতিলক পরবে বার্সেলোনা? মা- এক অক্ষরের অনন্ত আশ্রয় একটি দেওয়াল, একটি সিদ্বান্ত স্বপ্ন ভেঙে দিলো শতাধিক পরিবারের। শরণখোলায় ভিজিএফ চাল বিতরণে অনিয়মের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন কার্ড ধারী জেলেরা। রাজশাহীতে ১০০০ পিচ ইয়াবা সহ যুবক গ্রেফতার আন্তর্জাতিক মে দিবসে মোরেলগঞ্জে শ্রমিক দলের উদ্যোগে বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভা

খুলনায় ডয়চে ভেলে একাডেমি ও ওয়েভ ফাউন্ডেশনের তিনদিনের বুটক্যাম্প শেষ

 

খুবি প্রতিনিধি

তরুণদের তথ্য সচেতনতা, ডিজিটাল নিরাপত্তা এবং গঠনমূলক সংলাপে দক্ষ করে তুলতে খুলনায় তিনদিনব্যাপী এক বুটক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। “Loud and Clear: Empowering Youth Voices 2.0” প্রকল্পের আওতায় ওয়েভ ফাউন্ডেশন এবং ডয়চে ভেলে একাডেমির (ডিডব্লিউএ) যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) ও নর্দার্ন ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (এনইউবিটি) এর চারটি ক্লাবের মোট ৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
গত শুক্রবার (১৫ মে) খুলনার হোটেল সিটি ইনে “MIL, Digital Safety and Constructive Dialogue with University Students” শীর্ষক এই বুটক্যাম্প শুরু হয়ে রোববার (১৭ মে) বিকেল ৫টায় শেষ হয়। অংশগ্রহণকারী ক্লাবগুলো হলো- খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (খুবিসাস), টুয়ার্ডস সাসটেইনেবিলিটি খুলনা বিশ্ববিদ্যালয় নেটওয়ার্ক, ডিবেটিং ক্লাব ‘নৈয়ায়িক’ এবং নর্দার্ন ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি খুলনার ‘জেএমসি ক্লাব’।
ডয়চে ভেলে একাডেমির প্রশিক্ষক নাইমুর রহমানের তত্ত্বাবধানে প্রতিষ্ঠানটির পাঁচজন ফেলো কর্মশালাটি পরিচালনা করেন। কর্মশালায় বর্তমান ডিজিটাল প্রেক্ষাপটে তরুণদের সামনে থাকা তথ্য বিভ্রান্তি (Misinformation), বিদ্বেষমূলক বক্তব্য, অনলাইন হয়রানি, গুজব এবং নারীদের বিরুদ্ধে ডক্সিংয়ের মতো বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় মিডিয়া ও তথ্য সাক্ষরতা (MIL), ডিজিটাল নিরাপত্তা এবং গঠনমূলক সংলাপের গুরুত্ব তুলে ধরা হয়।
এছাড়া অংশগ্রহণকারীদের তথ্য যাচাই, দায়িত্বশীল মতামত প্রকাশ এবং ইতিবাচক অনলাইন যোগাযোগের বিষয়ে ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়। আয়োজকদের মতে, এই প্রশিক্ষণ তরুণদের সচেতন ও দায়িত্বশীল ডিজিটাল নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রকল্পটি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং জার্মান ফেডারেল মিনিস্ট্রি ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের (বিএমজেড) অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ওয়েভ ফাউন্ডেশনের প্রজেক্ট ম্যানেজার জুলিয়েট রোজেট্রি, কমিউনিকেশন অ্যান্ড স্টেকহোল্ডার এনগেজমেন্ট অফিসার সাইফুর রহমান, রিসার্চ অ্যান্ড ডকুমেন্টেশন স্পেশালিস্ট সাজ্জাদুল করিম, অর্থ কর্মকর্তা ফারহানা আক্তার এবং অতিথি হিসেবে ওয়েভ ফাউন্ডেশনের সহকারী পরিচালক অনিরুদ্ধ রায়, খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মাজিদুল ইসলাম, ডেভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক জোবায়ের হোসেন এবং নর্দার্ন ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি খুলনার জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন বিভাগের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান।
উল্লেখ্য, “Loud and Clear: Empowering Youth Voices 2.0” প্রকল্পটি ২০২৫ সালের নভেম্বর থেকে ২০২৮ সালের ফেব্রুয়ারি পর্যন্ত দেশের রাজশাহী, খুলনা, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট অঞ্চলে পরিচালিত হবে। প্রকল্পটির মূল লক্ষ্য তরুণ ও নাগরিক সমাজের সক্ষমতা বৃদ্ধি, সুশাসন প্রতিষ্ঠা এবং অন্তর্ভুক্তিমূলক নীতিনির্ধারণী প্রক্রিয়ায় তাদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করা।
আয়োজকদের আশা, এই উদ্যোগ তরুণদের তথ্যভিত্তিক মতামত গঠন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে এবং গণতান্ত্রিক চর্চাকে আরও শক্তিশালী করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *