শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন

শিরোনামঃ
গোয়ালন্দে যুবককে গলা কেটে হত্যা চন্দনাইশ জোয়ারা বি.সি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে ড. সুব্রত বড়ুয়া সুশিক্ষার জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার অপরিহার্য চন্দনাইশ থানা পুলিশের অভিযানে হত্যা মামলা সহ ৩ আসামী গ্রেফতার। মোবাইলে ভিডিও দেখে সফটওয়্যার তৈরি: চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার। চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল শোক সংবাদঃ জুলাই ও ৫ আগস্ট গণঅভ্যুত্থানের স্মরণে বাগেরহাট জেলা বিএনপির আলোচনা সভা রাজবাড়ীতে সরকারি স্কুলে তালা কেটে ল্যাপটপ চুরি

গোয়ালন্দে যুবককে গলা কেটে হত্যা

মো: শফিকুল ইসলাম,

গোয়ালন্দ (রাজবাড়ী) 

রাজবাড়ীর গোয়ালন্দে নিজের ঘরের ভেতরেই এক যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে। নিহতের নাম মো. ফারুক শেখ (৩৫)। তিনি গোয়ালন্দ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের জামতলা ইছাক মিয়া পাড়ার আব্দুল খালেক শেখের ছেলে।
শনিবার (২২ আগস্ট) দুপুর ২টার দিকে ইছাক মিয়া পাড়ার ওই বাড়ি থেকে তাঁর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ হেফাজতে নেয়।
স্থানীয় বাসিন্দারা জানান, ফারুক শেখ দৌলতদিয়ায় একটি চায়ের দোকান চালাতেন। রাতভর দোকানে কাজ শেষে ভোরে বাড়ি ফিরে ঘুমাতেন তিনি। ঘটনার দিনও একই রুটিনে বাড়ি ফেরেন। ঘরে বিদ্যুৎ না থাকায় দরজা খুলে রেখেই ঘুমিয়ে পড়েছিলেন বলে প্রতিবেশীদের ধারণা। এ সময় কে বা কারা ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাঁর গলা ও হাতে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।
পরিবারের সদস্যদের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে দেখেন, ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন ফারুক।
নিহতের বড় ভাই ফরিদ শেখ বলেন, “দুপুর ২টার দিকে ভাইয়ের জন্য খাবার নিয়ে এসে দেখি ঘরের দরজা খোলা। ভেতরে গিয়ে দেখি ও মেঝেতে রক্তে ভেসে পড়ে আছে। সঙ্গে সঙ্গে সবাইকে ফোন দিই।”
পারিবারিক সূত্রে জানা গেছে, ফারুক শেখ একাধিকবার বিয়ে করেছিলেন, তবে বর্তমানে তিনি স্ত্রীহীন অবস্থায় একাই থাকতেন।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘরের ভেতর ফারুক শেখকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে। আলামত সংগ্রহের জন্য ক্রাইম সিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্ত করতে পুলিশের একাধিক দল কাজ করছে। তিনি জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *