মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন

শিরোনামঃ
ওয়ান চাইল্ড ওয়ান ট্রি বৃক্ষরোপন ২০২৬ ইং আমাদের প্রত্যয়, শিশুশ্রম আর নয়’! শরণখোলায় পল্লী বিদ্যুতের ‘ভুতুড়ে’ বিলে দিশেহারা গ্রাহক: রিডিং ছাড়াই মনগড়া বিলের অভিযোগ মানবিক সাহায্যের আবেদন জানালেন পরিবার চন্দনাইশের এয়াকুব ক্যান্সারে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় পড়ে আছে ঘরে চন্দনাইশে একটি সেতুর দাবি বরমা ও মধ্যম চরতিবাসীর। ১৮৮০ সাল থেকে আয়ুর্বেদিক ওষুধে চলছে কার্যক্রম চন্দনাইশে প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে জোয়ারা পাগলা গারদ। চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ। চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল। চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন। চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ।

চট্টগ্রামের চন্দনাইশে রথযাত্রার রথে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আহত-৫

এস.এম.জাকির,
চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধি:

সনাতন ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান জগন্নাথ দেবের রথযাত্রার রথে (গাড়িতে) বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ৩ শিশুসহ ৫ জন আহত হয়। আজ ২৭ জুন বিকালে চট্টগ্রামের চন্দনাইশ হিন্দু সম্প্রদায়ের আয়োজনে উল্টোরথের মাধ্যমে রথযাত্রা বরমা সাতঘাটিয়া পুকুরপাড় এলাকা থেকে শুরু হয়ে চন্দনাইশ আসার পথে শহীদ মুরিদুল আলম সড়কের সুচিয়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় পল্লী বিদ্যুতের প্রধান সঞ্চালন লাইনের সাথে রথের পাইপ লেগে যায়। পুরো রথটি বিদ্যুতায়ন হয়ে রথের সাথে থাকা পূণ্যার্থীদের মধ্যে ৫ জন বিদ্যুৎ স্পৃষ্ট হয়। ফলে, চলার পথে রথযাত্রা ভন্ডুল হয়ে যায়। বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আহতরা হলেন, সাতবাড়িয়ার সৌরভ শীল (১৩), পাঠানদন্ডীর দীপ দে (১৩), অপূর্ব মজুমদার (১২), সুচিয়ার উজ্জ্বল দেব (৪৬), সুজন দত্ত (৪০) আহত হয়। আহতদেরকে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. দেবান্বিতা মজুমদার প্রাথমিক চিকিৎসার পর সৌরভ, দীপ ও অপূর্বকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে প্রেরণ করেন। অপর ২ জনকে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *