বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:২৯ অপরাহ্ন

শিরোনামঃ
মোবাইলে ভিডিও দেখে সফটওয়্যার তৈরি: চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার। চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল শোক সংবাদঃ জুলাই ও ৫ আগস্ট গণঅভ্যুত্থানের স্মরণে বাগেরহাট জেলা বিএনপির আলোচনা সভা রাজবাড়ীতে সরকারি স্কুলে তালা কেটে ল্যাপটপ চুরি সীমানা প্রাচীর নেই, নিরাপত্তাহীনতায় চলছে প্রাথমিক বিদ্যালয় নিরাপত্তা বেষ্টনী না থাকায় চুরি ও অসামাজিক কর্মকাণ্ডের ঝুঁকিতে ২৬৩ নং সরালিয়া বিশারীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের: অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে নতুন কুঁড়িতে চ্যাম্পিয়ন রংপুর অঞ্চলের স্ট্রাইকার কিসকুর পরিবারের পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

চন্দনাইশে আগুনে পুড়েছে খামারির ১১টি গরু।

এস এম জাকির

চট্টগ্রাম চন্দনাইশের বৈলতলী ইউনিয়নের বুড়ির দোকান এলাকায় আগুনে পুড়ে গেছে এক খামারির ১১টি গরু। গতকাল  মঙ্গলবার বেলা ১১টার সময় ভয়াবহ এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষকের নাম আবদুল গফুর। আগুনে পুড়ে যাওয়া গরুগুলোর আনুমানিক মূল্য ২০ লাখ টাকা। স্বপ্ন নিয়ে ধারদেনা ও ঋণ করে গরুগুলো নিয়েছিলেন। ১০ মিনিটে তার স্বপ্ন আগুনে পুড়ে শেষ হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত কৃষক আবদুল গফুর পূর্ব শত্রুতার জের ধরে পার্শ্ববর্তীরা তার খামারে আগুন লাগিয়েছে বলে অভিযোগ করেন। খামারের দরজা বন্ধ ও গরুর গলায় রশি বাধা থাকায় খামারের ভিতরেই আগুনে পুড় মারা যায় গরু গুলো। তবে এলাকাবাসী ও জনপ্রতিনিধিরা বৈদ্যুতিক শর্ট সার্টিক থেকে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন। আবদুল গফুর কৃষি কাজের পাশাপাশি গত ২ বছর আগে তার স্ত্রী ও ৬ ছেলে মেয়েদের অক্লান্ত পরিশ্রম করে খামারটি গড়ে তুলেন । খবর পেয়ে চন্দনাইশ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসার পূর্বে  সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। ঘটনার পর থেকে কৃষক আবদুল গফুর, তার স্ত্রী, ছেলে মেয়েদের কান্নায় এলাকা ভারী হয়ে উঠে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *