সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন

শিরোনামঃ
মোবাইলে ভিডিও দেখে সফটওয়্যার তৈরি: চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার। চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল শোক সংবাদঃ জুলাই ও ৫ আগস্ট গণঅভ্যুত্থানের স্মরণে বাগেরহাট জেলা বিএনপির আলোচনা সভা রাজবাড়ীতে সরকারি স্কুলে তালা কেটে ল্যাপটপ চুরি সীমানা প্রাচীর নেই, নিরাপত্তাহীনতায় চলছে প্রাথমিক বিদ্যালয় নিরাপত্তা বেষ্টনী না থাকায় চুরি ও অসামাজিক কর্মকাণ্ডের ঝুঁকিতে ২৬৩ নং সরালিয়া বিশারীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের: অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে নতুন কুঁড়িতে চ্যাম্পিয়ন রংপুর অঞ্চলের স্ট্রাইকার কিসকুর পরিবারের পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

চন্দনাইশে দুই শত বছরের প্রাচীন শুক্লাম্বর দীঘির মেলায় পুণ্যার্থীদের ঢল

 

এস.এম.জাকির,
চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধি:

প্রতিবছরের ন্যায় এবারও চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নে পৌষ সংক্রান্তি উপলক্ষে দুই শত বছরের প্রাচীন শুক্লাম্বর দীঘির পূর্ণ্য মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) সুচিয়া বাইনজুরী গ্রামে বসা এ মেলা ঘিরে পুণ্যার্থীদের ঢল নামে। এ উপলক্ষ্যে দীঘি ও তৎসংলগ্ন বিশাল অংশ জুড়ে বসে মেলা। আগের দিন বিকেল থেকেই পূণ্যার্থী, তীর্থযাত্রী, দোকানি ও পূজারিরা উপস্থিত হতে শুরু করেন। সকাল থেকে মেলাঙ্গনে উপচেপড়া মানুষের ভিড় লক্ষ্য করা যায়। পুণ্যার্থীরা আত্মশুদ্ধি,পাপমুক্তি ও মনোবাসনা পূরণের জন্য দীঘিতে স্নান করেন। কেউ মানত হিসেবে অশ্বত্থ গাছের নিচে কবুতর উড়িয়ে দেন, কেউবা দীঘির জলে তরল দুধ ঢালেন। নবদম্পতি পূজা দাশ অশ্বত্থ গাছের ডালে সুতা বাঁধেন। রানী হাট থেকে নিয়তি দত্ত ও আশীষ চক্রবর্তী এবং বাশঁখালী থেকে নয়ন বিশ্বাস মেলায় অংশ নেন। মেলায় নাগরদোলা, বেতের তৈরি টুকরি, বড় ঝুড়ি, চালুনি, কুলা, মোড়া, দা-বটি-ছোরা, যাঁতা, মাটির ঘটি-বাটি, শীতের সবজি, মানকচু, ইলিশ, দেশি পুকুরের মাছ, চটপটি, বিনি ধানের খই, যব ধানের খই, বাতাসা, নকুল দানা, গজা, নারকেলের চিড়াসহ হরেক রকমেরে খাবার ও প্রসাধনী বিক্রি হয়। এ মেলায় দেশ ছাপিয়ে ভারত ও নেপাল থেকেও হিন্দু সম্প্রদায়ের লোকজন আসেন। জানা গেছে, মেলার ঐতিহ্য অনুসারে শুক্লাম্বর ভট্টাচার্য ত্রিপাঠির নামানুসারে নামকরণ করা হয়েছে। প্রায় ৪০০ বছর আগে ভারতের নদিয়া এলাকায় জন্ম নেওয়া তিনি ৪০ বছর বয়সে সনাতন ধর্ম প্রচারের জন্য চন্দনাইশের বরমায় আসেন। বরমায় জমি কিনে শিবমন্দির তৈরি করে ধর্মপ্রচার ও জনসেবা শুরু করেন।শ্রী শ্রী শুক্লাম্বর দীঘি উন্নয়ন কমিটির সিনিয়র সদস্য ডাঃ কাজল কান্তি বৈদ্য বলেন, ‘দক্ষিণ এশিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের জন্য এটি অন্যতম তীর্থস্থান। শুধু সনাতন ধর্মাবলম্বী নয়, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টানসহ বিভিন্ন ধর্মের মানুষরাও এখানে আসেন। এবছর পুণ্যার্থীর ভিড় অন্য বছরের তুলনায় অনেক বেশি। এদিন মেলা উপলক্ষে দিনব্যাপী পুণ্যার্থীরা পূজা অর্চনায় মগ্ন ছিলেন। দূর-দূরান্ত থেকে আগত বিভিন্ন বয়সের দেশি-বিদেশি ভক্তরা মনোবাসনা পূরণের উদ্দেশ্যে দীঘিতে স্নান ও বিভিন্ন মানত সম্পন্ন করেন। সিসিটিভিতে সার্বক্ষণিক তত্ত্বাবধান ও সহযোগিতায় রয়েছেন উপজেলা প্রশাসন ও চন্দনাইশ থানা পুলিশের এক দল সদস্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *