বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন

শিরোনামঃ
মোবাইলে ভিডিও দেখে সফটওয়্যার তৈরি: চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার। চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল শোক সংবাদঃ জুলাই ও ৫ আগস্ট গণঅভ্যুত্থানের স্মরণে বাগেরহাট জেলা বিএনপির আলোচনা সভা রাজবাড়ীতে সরকারি স্কুলে তালা কেটে ল্যাপটপ চুরি সীমানা প্রাচীর নেই, নিরাপত্তাহীনতায় চলছে প্রাথমিক বিদ্যালয় নিরাপত্তা বেষ্টনী না থাকায় চুরি ও অসামাজিক কর্মকাণ্ডের ঝুঁকিতে ২৬৩ নং সরালিয়া বিশারীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের: অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে নতুন কুঁড়িতে চ্যাম্পিয়ন রংপুর অঞ্চলের স্ট্রাইকার কিসকুর পরিবারের পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

চন্দনাইশে পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসার কারণে রোগীর মৃত্যু- চিকিৎসক আটক

চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধিঃ
এস.এম.জাকির।

চট্টগ্রাম চন্দনাইশ হাশিমপুর এলাকায় পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসার কারণে বয়োবৃদ্ধ মহিলা রোগীর মৃত্যু হয়েছে। গত ২৯ মার্চ ইফতারের পর পর দক্ষিণ হাশিমপুর বড়পাড়ার মৃত লাল মিয়ার স্ত্রী জান্নাত বেগম (৬০) পেট ব্যাথা জনিত কারণে পার্শ্ববর্তী খাঁন বটতল এলাকার বিসমিল্লাহ ফার্মেসীতে পল্লী চিকিৎসক আবু ছালেহ্’র চেম্বারে যায়। চিকিৎসক কিছু বুঝে উঠার আগে রোগীকে পর পর ২টি ইনজেকশন দিলে সে অজ্ঞান হয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়রা চিকিৎসককে আটক করে পুলিশে দেয়। রোগী জান্নাত বেগমকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ব্যাপারে মৃত জান্নাত বেগমের ছেলে মো. আকবর বাদী হয়ে পল্লী চিকিৎসক মো. আবু ছালেহকে আসামাী করে চন্দনাইশ থানায় মামলা দায়ের করেন। সরেজমিনে গিয়ে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, মো. আবু ছালেহ্ ৫ বছর পূর্বে পরিবার পরিকল্পনা অফিসে পিয়ন হিসেবে চাকরি করে অবসর গ্রহণ করে। পরে পল্লী চিকিৎসক হিসেবে ঔষধের ফার্মেসী দিয়ে চেম্বার করে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। পল্লী চিকিৎসক আবু ছালেহ্ পার্শ্ববর্তী সাতকানিয়া উপজেলার পশ্চিম কাটগর মৃত ছিদ্দিক আহমদের ছেলে বলে জানা যায়। তিনি বলেছেন, রোগীকে ব্যাথা নিরাময়ের জন্য ২টি ডাইক্লোপেনার ইনজেকশন দিয়েছেন। যদিও পল্লী চিকিৎসক সাইবোর্ডে লিখেছেন ডা. মো. আবু ছালেহ্ অবসর প্রাপ্ত সরকারী চিকিৎসক, রেজ্রিঃ নং ১৩৬১। মা ও শিশু সার্জিকেল অভিজ্ঞ। তিনি খৎনা, চর্ম, এলার্জি, বাত-ব্যাথা, ডেলিভারী, টিউমার, ডায়বেটিস রোগের অভিজ্ঞ চিকিৎসক। এই ব্যাপারে ডেপুটি সিভিল সার্জন ডা. ওয়াজেদ চৌধুরী অভি বলেছেন, পল্লী চিকিৎসকেরা ডাক্তার লিখতে পারেন না। নামের পরে পল্লী চিকিৎসক লিখতে হবে। তাছাড়া


কোনো পল্লী চিকিৎসক ডাক্তারের ব্যবস্থা পত্র ছা্ড়া ইনজেকশন দিতে পারবেন না। তার সাইনবোর্ডে যা যা লিখা রয়েছে তা সম্পূর্ণ অবৈধ ও বেআইনি। থানা অফিসার ইনচার্জ ওবাইদুল ইসলাম মামলা হওয়ার কথা স্বীকার করে বলেছেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পল্লী চিকিৎসককে থানায় নিয়ে আসা হয়েছে। যথারীতি মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। আসামীকে সে মামলায় আটক দেখিয়ে গতকাল ৩০ মার্চ আদালতে প্রেরণ করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *