সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন

শিরোনামঃ
মোবাইলে ভিডিও দেখে সফটওয়্যার তৈরি: চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার। চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল শোক সংবাদঃ জুলাই ও ৫ আগস্ট গণঅভ্যুত্থানের স্মরণে বাগেরহাট জেলা বিএনপির আলোচনা সভা রাজবাড়ীতে সরকারি স্কুলে তালা কেটে ল্যাপটপ চুরি সীমানা প্রাচীর নেই, নিরাপত্তাহীনতায় চলছে প্রাথমিক বিদ্যালয় নিরাপত্তা বেষ্টনী না থাকায় চুরি ও অসামাজিক কর্মকাণ্ডের ঝুঁকিতে ২৬৩ নং সরালিয়া বিশারীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের: অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে নতুন কুঁড়িতে চ্যাম্পিয়ন রংপুর অঞ্চলের স্ট্রাইকার কিসকুর পরিবারের পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

চন্দনাইশে পৃথক মোটর বাইক দুর্ঘটনায় নিহত-৩, আহত-১

 

এস.এম.জাকির,
চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধি:

চট্টগ্রামের চন্দনাইশে পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত ও ১ জন আহত হয়। আজ ২৮ ফেব্রুয়ারি দুপুরে চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ খানদীঘির বাঁকে চট্টগ্রাম অভিমুখি যাত্রীবাহি হানিফ বাসের সাথে মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরবাইক আরোহি সাতবাড়িয়ার মো. জাবেদ (৩২) ঘটনাস্থলে মারা যায়। অপরদিকে গতকাল ২৭ ফেব্রুয়ারি দুপুরে উপজেলার শহীদ মুরিদুল আলম (বরকল) সড়কে মোটর বাইক দুর্ঘটনায় আহত-৩ জনের মধ্যে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২ জনের মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ ২৮ ফেব্রুয়ারি দুপুরে চট্টগ্রাম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ খানদীঘির বাঁকে চট্টগ্রাম অভিমুখি যাত্রীবাহি হানিফ বাসের (ঢাকা মেট্রো-ব-১৪-২১৩১) সাথে মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরবাইক আরোহি পূর্ব সাতবাড়িয়া হাজির পাড়ার মৃত মো. রফিকের ছেলে খাঁনহাটের বীজ ব্যবসায়ী মো. জাবেদ (৩২) বাসের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়। যাত্রীবাহি বাস হানিফকে স্থানীয়রা আটক করলেও চালক হেলপার পলাতক রয়েছে বলে জানিয়েছেন হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সালাউদ্দীন চৌধুরী।
এদিকে গতকাল ২৭ ফেব্রুয়ারি বিকালে লোহাগাড়া আমিরাবাদের দীলিপ ধরের ছেলে সানু ধর (২৫), আনন্দ ধরের ছেলে বিশ্বজিৎ ধর (২৯), মোটর বাইক যোগে চট্টগ্রাম থেকে আমিরাবাদ বাড়ি ফেরার পথে শহীদ মুরিদুল আলম সড়কের বড়ুয়ার টেক এলাকায় বাই সাইকেল আরোহি চন্দনাইশ পাঠানদন্ডীর সপন দে’র সাথে সংঘর্ষ হয়। এ সময় মোটর বাইক দ্রুত গতির কারণে ২টি সাইকেল দুই দিকে ছিটকে পড়ে ৩ জন গুরুতর আহত হয়। আহতদেরকে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে প্রেরণ করেন। চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার সন্ধ্যার পর পর সানু ধর, রাত ১০ টার স্বপন দে মারা যায়। স্বপন দে চন্দনাইশ পাঠানদন্ডী গ্রামের সুপেন্দু দে’র ছেলে বলে জানা যায়। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ব্যবসায়ী নজরুল ইসলাম। এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ ইলিয়াছ খাঁন দুর্ঘটনায় ২ জন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, বিষয়টি তদন্ত করে আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *