মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন

শিরোনামঃ
ওয়ান চাইল্ড ওয়ান ট্রি বৃক্ষরোপন ২০২৬ ইং আমাদের প্রত্যয়, শিশুশ্রম আর নয়’! শরণখোলায় পল্লী বিদ্যুতের ‘ভুতুড়ে’ বিলে দিশেহারা গ্রাহক: রিডিং ছাড়াই মনগড়া বিলের অভিযোগ মানবিক সাহায্যের আবেদন জানালেন পরিবার চন্দনাইশের এয়াকুব ক্যান্সারে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় পড়ে আছে ঘরে চন্দনাইশে একটি সেতুর দাবি বরমা ও মধ্যম চরতিবাসীর। ১৮৮০ সাল থেকে আয়ুর্বেদিক ওষুধে চলছে কার্যক্রম চন্দনাইশে প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে জোয়ারা পাগলা গারদ। চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ। চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল। চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন। চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ।

চন্দনাইশে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

 

এস.এম.জাকির,
চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধি:

চট্টগ্রাম চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেছে চন্দনাইশ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। মঙ্গলবার ৮ জুলাই দুপুরে দোহাজারী পৌরসভা চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও দোহাজারী পৌরসভার প্রশাসক ডিপ্লোমেসি চাকমা। কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় দোহাজারী সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাগাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রায়জোয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, জামিজুরী অমিতাভ সরকারি প্রাথমিক বিদ্যালয়, দিয়াকুল কে এম সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাছনদন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়, দিয়াকুল তপোবন সরকারি প্রাথমিক বিদ্যালয়, সানোয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব দোহাজারী আফজল সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ দোহাজারী পৌরসভার ১২টি প্রাথমিক বিদ্যালয় ও ২ টি মাদ্রাসা সহ ১৪০ জন শিক্ষার্থীকে কাঁঠাল, নিম, বেল সহ ৪ ধরনের   গাছের চারা দেওয়া হয়। গাছের চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দোহাজারী পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ শামসুদ্দিন, সহকারী প্রকৌশলী মোঃ নাঈম উদ্দিন, উপ সহকারী প্রকৌশলী তিলকানন্দ চাকমা, উপ সহকারী প্রকৌশলী বিদ্যুৎ তন্ময় চাকমা, উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা সৈকত বড়ুয়া, হিসাব রক্ষক মোঃ জাহাঙ্গীর আলম, লাইসেন্স পরিদর্শক বিধান বড়ুয়া, সুপার ভাইজার জমির উদ্দিন, উত্তম সেন, মোঃ কামাল উদ্দিন, মোঃ রিদুয়ান হোসাইন রানা, মোঃ খালেদ বিন কাশেম, মোঃ ইকবাল হাসান সহ জামায়াত ইসলাম বাংলাদেশ, এলডিপি, বিএনপির  নেতৃবৃন্দরা  উপস্থিত ছিলেন। গাছের চারা পেয়ে উচ্ছ্বসিত হয়ে ক্ষুদে শিক্ষার্থীরা দৈনিক বাংলাদেশ সমাচারকে জানিয়েছে চারা গ্রহণের পর দোহাজারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির শিক্ষার্থী আকৃতি দাশ বলছিল,
, “গাছ পেয়ে খুব ভালো লাগছে। আমি এগুলো লাগিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখতে পারব।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *