মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন

শিরোনামঃ
মোবাইলে ভিডিও দেখে সফটওয়্যার তৈরি: চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার। চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল শোক সংবাদঃ জুলাই ও ৫ আগস্ট গণঅভ্যুত্থানের স্মরণে বাগেরহাট জেলা বিএনপির আলোচনা সভা রাজবাড়ীতে সরকারি স্কুলে তালা কেটে ল্যাপটপ চুরি সীমানা প্রাচীর নেই, নিরাপত্তাহীনতায় চলছে প্রাথমিক বিদ্যালয় নিরাপত্তা বেষ্টনী না থাকায় চুরি ও অসামাজিক কর্মকাণ্ডের ঝুঁকিতে ২৬৩ নং সরালিয়া বিশারীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের: অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে নতুন কুঁড়িতে চ্যাম্পিয়ন রংপুর অঞ্চলের স্ট্রাইকার কিসকুর পরিবারের পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

চন্দনাইশ আমানতছফা বদরুননেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান

এস.এম.জাকির

চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধিঃ

চট্টগ্রাম চন্দনাইশে আমানতছফা বদরুননেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার দিনব্যাপী বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে শেষ হয় নবীন বরণ অনুষ্ঠান।
কলেজ পরিচালনা কমিটির সভাপতি ডা. আবু মনসুর মো. নেজামুদ্দিন খালেদ’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. কামেলা খানম রুপা, উদ্ভোধক ছিলেন পৌর মেয়র মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম খোকা। বিশেষ অতিথি যথাক্রমে, অধ্যক্ষ শিপ্রা সিকদার, সদস্য আবু বক্কর, মো. মুজিবুর রহমান, অধ্যক্ষ আবুল খায়ের, অধ্যাপক তকি উদ্দিন ছবকি, অধ্যাপক খায়রুজ্জামান, অধ্যাপক সিরাজদ্দৌলা, অধ্যাপক ইন্দ্রা চৌধুরী,  মো. হারুন,  পুষ্পেন চৌধুরী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অধ্যাপক হুর নাহার চৌধুরী ও প্রবাকর বড়ুয়া।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তরা বলেন আজ আমাদের খুশির দিন, গর্বের দিন, কারণ আমাদের সাংসদ নজরুল ইসলাম চৌধুরী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হয়েছেন। প্রধানমন্ত্রী প্রতি কৃতজ্ঞতা শেষ করার মত নয়। চন্দনাইশ-সাতকানিয়া আংশিক বাসীর ছেলে মেয়েরা স্নাতক শেষ করতে পারলে মন্ত্রী মহোদয়ের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। তাই সবাইকে লেখা পড়ায় মনোনিবেশ করে সুন্দর জীবন গঠন করার আহ্বান জানান। মহিলা কলেজটি জাতীয় করণসহ ছাত্রীদের জন্য কলেজ বাস চালু করার বিষয়ে মন্ত্রী মহোদয়ের সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *