বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন

শিরোনামঃ
মোবাইলে ভিডিও দেখে সফটওয়্যার তৈরি: চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার। চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল শোক সংবাদঃ জুলাই ও ৫ আগস্ট গণঅভ্যুত্থানের স্মরণে বাগেরহাট জেলা বিএনপির আলোচনা সভা রাজবাড়ীতে সরকারি স্কুলে তালা কেটে ল্যাপটপ চুরি সীমানা প্রাচীর নেই, নিরাপত্তাহীনতায় চলছে প্রাথমিক বিদ্যালয় নিরাপত্তা বেষ্টনী না থাকায় চুরি ও অসামাজিক কর্মকাণ্ডের ঝুঁকিতে ২৬৩ নং সরালিয়া বিশারীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের: অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে নতুন কুঁড়িতে চ্যাম্পিয়ন রংপুর অঞ্চলের স্ট্রাইকার কিসকুর পরিবারের পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

চন্দনাইশ উপজেলা যুবলীগের ইফতার সামগ্রী বিতরণ

এস.এম.জাকির

চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধিঃ

দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী বলেছেন, যুবলীগ নেতা-কর্মীরা সব সময় সাধারণ মানুষের পাশে ছিল আগামীতেও পাশে থাকবে। যুবলীগের রাজনীতি সাধারণ মানুষকে নিয়ে। মাহে রমজানে হতদরিদ্র জনগোষ্ঠির ইফতারের কথা বিবেচনা করে এই আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে যেকোনো সময়ে দেশের কল্যাণে যুবলীগ নেতা-কর্মীরা কাজ করে যাবে। গতকাল ১৬ মার্চ চন্দনাইশ উপজেলা যুবলীগের উদ্যোগে মাহে রমজান উপলক্ষে যুবলীগ নেতা-কর্মী ও সাধারণ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্টান পৌরসভা সদরস্থ মহিলা মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগের আহবায়ক ও দক্ষিণ জেলা যুবলীগের সহ-সভাপতি তৌহিদুল আলমের অর্থায়নে তার সভাপতিত্বে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী, প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম জহুর। উপজেলা যুবলীগের যুুগ্ম-আহবায়ক এস এম মুসা তসলিমের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন, দোহাজারী পৌর মেয়র লোকমান হাকিম, চেয়ারম্যান খোরশেদ বিন ইছহাক, দক্ষিণ জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মরিদুল আলম মুরাদ, দক্ষিণ জেলা যুবলীগ নেতা আমিনুল ইসলাম চৌধুরী কায়সার, উপজেলা যুবলীগ নেতা যথাাক্রমে আজিজুর রহমান আরজু, মো.সোলাইমান, সিরাজুল ইসলাম, আনসারুল হক, ফোরক আহম্মদ প্রমুখ। এই সময় প্রতি প্যাকেটে ১৫ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি সেমাই, ১ কেটি চিনি, ১ কেজি চনা, ১ কেজি লবণ, ৫০০ গ্রাম চা-পাতা, ১ কেজি তেল, ২ কেজি ময়দা উপজেলার বিভিন্ন ইউনিয়নে ১ হাজার ৫’শ পরিবারে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *