সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন

শিরোনামঃ
মোবাইলে ভিডিও দেখে সফটওয়্যার তৈরি: চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার। চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল শোক সংবাদঃ জুলাই ও ৫ আগস্ট গণঅভ্যুত্থানের স্মরণে বাগেরহাট জেলা বিএনপির আলোচনা সভা রাজবাড়ীতে সরকারি স্কুলে তালা কেটে ল্যাপটপ চুরি সীমানা প্রাচীর নেই, নিরাপত্তাহীনতায় চলছে প্রাথমিক বিদ্যালয় নিরাপত্তা বেষ্টনী না থাকায় চুরি ও অসামাজিক কর্মকাণ্ডের ঝুঁকিতে ২৬৩ নং সরালিয়া বিশারীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের: অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে নতুন কুঁড়িতে চ্যাম্পিয়ন রংপুর অঞ্চলের স্ট্রাইকার কিসকুর পরিবারের পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

চন্দনাইশ দোহাজারী ও সাতকানিয়া পৌরসভা কর্মী সম্মেলনে বানি সকল নেতাকর্মীকে শহীদ জিয়ার আদর্শ ধারণ করতে হবে

 

এস.এম.জাকির,
চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সহ-সভাপতি ওয়াহিদুর রহমান বানি বলেছেন, দেশের এই সংকটাপন্ন অবস্থায় দলের প্রত্যেক নেতাকর্মীকে সু-সংগঠিত হয়ে প্রেসিডেন্ট জিয়ার আদর্শকে ধারণ করতে হবে। তাঁর রাজনৈতিক আদর্শ, দেশ প্রেম, দেশের মানুষের প্রতি ভালোবাসা, দলের আদর্শের প্রতি আনুগত্য’র কারণে তিনি এখনো মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন। জাতীয়তাবাদী দলের আদর্শের প্রতি ধানের শীষের প্রতি মানুষের যে অগাদ বিশ্বাস ধরে রেখে আগামী জাতীয় নির্বাচনে শহীদ জিয়ার প্রতিষ্ঠিত দল বিএনপির প্রার্থীদের জয় সুনিশ্চিত করতে হবে। এ জন্য দলীয় নেতাকর্মীদের সাধারণ ভোটারদের মনজয় করার কাজে নেমে পড়ার আহবান জানান।
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল দোহাজারী ও সাতকানিয়া পৌরসভা কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। গতকাল ১১ সেপ্টেম্বর সকালে দোহাজারী সাঙ্গু কনভেনশন হলে চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনজুর আলম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ওয়াহিদুর রহমান বানি, প্রধান বক্তা ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক জেড আই কামাল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ইকবাল হায়দার চৌধুরী। সদস্য সচিব জমির উদ্দিন চৌধুরী মানিকের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন আব্দুস সবুর, মাসুদ সিকদার, জাহাঙ্গীর আলম, সাইফুল ইসলাম, আলী আজগর, আলী আকবর মিনাজ, সরোয়ার উদ্দিন, জয়নাল আবেদীন সোহেল, এস এম রিয়াজ, আবু সাঈদ রাসেল, আব্দুল মান্নান হৃদয়, মোহাম্মদ হিরু, আব্দুল্লাহ ফয়সাল জিকু, ইলিয়াস সানি, মোহাম্মদ সাদেক হোসেন, আমিনুল ইসলাম, মোহাম্মদ মোমেন, রহিম উদ্দিন, মোহাম্মদ ফয়েজ, মোহাম্মদ তারেক, আয়ুব আহম্মেদ, ইফতিকার নুর ইফতু, তৌহিদুল ইসলাম, সাজ্জাদ, মানিক, বাদশা, হিরু, জনি প্রমুখ। সম্মেলন শেষে একটি বিক্ষোভ মিছিল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী এলাকায় প্রদক্ষিণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *