সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন

শিরোনামঃ
মোবাইলে ভিডিও দেখে সফটওয়্যার তৈরি: চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার। চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল শোক সংবাদঃ জুলাই ও ৫ আগস্ট গণঅভ্যুত্থানের স্মরণে বাগেরহাট জেলা বিএনপির আলোচনা সভা রাজবাড়ীতে সরকারি স্কুলে তালা কেটে ল্যাপটপ চুরি সীমানা প্রাচীর নেই, নিরাপত্তাহীনতায় চলছে প্রাথমিক বিদ্যালয় নিরাপত্তা বেষ্টনী না থাকায় চুরি ও অসামাজিক কর্মকাণ্ডের ঝুঁকিতে ২৬৩ নং সরালিয়া বিশারীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের: অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে নতুন কুঁড়িতে চ্যাম্পিয়ন রংপুর অঞ্চলের স্ট্রাইকার কিসকুর পরিবারের পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জে উপকূলের জীবন শরণখোলায় স্বাস্থ্যসেবা জোরদারে ব্র্যাকের সমন্বয় সভা

 

মোঃ শাহীন হাওলাদার

জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে স্বাস্থ্যঝুঁকি ক্রমেই বেড়ে চলেছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততা, ঘূর্ণিঝড় ও বন্যার কারণে নিরাপদ পানির সংকটসহ ডায়রিয়া,চর্মরোগ ও অন্যান্য পানিবাহিত ও জলবায়ু-সংবেদনশীল রোগের ঝুঁকি বাড়ছে। বাগেরহাটের শরণখোলার মতো এলাকায় দুর্যোগ-পরবর্তী স্বাস্থ্যসেবা নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।এই প্রেক্ষাপটে বাগেরহাটের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে ২৭ জানুয়ারি ২০২৬ তারিখে ব্র্যাকের “Climate Change and Health Project” এর আওতায় একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।প্রকল্প কর্মকর্তা সনৎ কুমারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. প্রিয় গোপাল বিশ্বাস। তিনি জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় সরকারি-বেসরকারি সমন্বয়ের গুরুত্ব তুলে ধরেন।
সভায় আরও উপস্থিত ছিলেন আরএমও ডা. কেয়া মনি, মেডিকেল অফিসার ডা. নিয়াজ মাহমুদ ফয়সাল ও ব্র্যাকের টিবি কন্ট্রোল প্রোগ্রাম অফিসার স্মৃতি কণা রায়। স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ, কমিউনিটি সদস্য, সাংবাদিকসহ বিভিন্ন স্টেকহোল্ডাররা এতে অংশ নেন।
সভায় জলবায়ু-সংবেদনশীল রোগ প্রতিরোধ, জরুরি স্বাস্থ্যসেবা প্রস্তুতি এবং স্বাস্থ্য তথ্য বিশ্লেষণ নিয়ে আলোচনা হয়। ব্র্যাক সরকারি স্বাস্থ্য বিভাগের সঙ্গে সমন্বয় করে স্থানীয় স্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালী ও কমিউনিটির অভিযোজন ক্ষমতা বাড়াতে কাজ করছে বলে জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *