বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
মোবাইলে ভিডিও দেখে সফটওয়্যার তৈরি: চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার। চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল শোক সংবাদঃ জুলাই ও ৫ আগস্ট গণঅভ্যুত্থানের স্মরণে বাগেরহাট জেলা বিএনপির আলোচনা সভা রাজবাড়ীতে সরকারি স্কুলে তালা কেটে ল্যাপটপ চুরি সীমানা প্রাচীর নেই, নিরাপত্তাহীনতায় চলছে প্রাথমিক বিদ্যালয় নিরাপত্তা বেষ্টনী না থাকায় চুরি ও অসামাজিক কর্মকাণ্ডের ঝুঁকিতে ২৬৩ নং সরালিয়া বিশারীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের: অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে নতুন কুঁড়িতে চ্যাম্পিয়ন রংপুর অঞ্চলের স্ট্রাইকার কিসকুর পরিবারের পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

ঠাকুরগাঁওয়ের স্ত্রীর মামলার আসামি পলাতক স্বামী জাহাঙ্গীর আলম গ্রেফতার

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,, স্ত্রীর মামলার আসামি দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে গ্রেফতার হলেন- ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর সিংপাড়া (বিলপাড়া) গ্রামের গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী স্বামী জাহাঙ্গীর আলম।

সম্প্রতি ২০ জুন বৃহস্পতিবার তিনি ঠাকুরগাঁও বিজ্ঞ পারিবারিক জজ আদালতে আত্মসমর্পন করতে গেলে আদালত তাকে গ্রেফতার দেখিয়ে হাজতে প্রেরনের আদেশ প্রদান করেন। মামলা বিবরনে জানা যায়, মামলার বাদিনী ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর কচুবাড়ি মাটিগাড়া গ্রামের মো: আব্দুর রহমানের কন্যা মোছা: রুমা খাতুন সম্পর্কে আসামী জাহাঙ্গীর আলমের স্ত্রী। তাদের ঘরে একটি কন্যা সন্তান রয়েছে।

এ অবস্থায় জাহাঙ্গীর আলম কয়েক বছর থেকে স্ত্রীর সাথে বনিবনাজনিত সমস্যা ও সংসারে অশান্তি সৃস্টি করে। পরক্ষনেই তিনি স্ত্রী ও কন্যা সন্তানের ভরন পোষন সহ যাবতীয় খরচ বন্ধ করে দিয়ে তালাক প্রদান করেন।

রুমা খাতুন কন্যা সন্তান সহ দিনযাপন করতে মারাত্মক সমস্যায় পরলে ২০২১ সালের ২৪ মার্চ ঠাকুরগাঁও বিজ্ঞ পারিবারিক জজ আদালতে ৩০২/১৫ নং মামলা দিয়ে দেন মোহর ও ভোরণ-পোষনের জন্য ডিক্রী প্রর্থনা করেন। বিজ্ঞ আদালত জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারী করলে তিনি নিজেকে আড়াল করতে পাসপোর্ট ও ইরাক দেশের ভিসা নিয়ে সেখানে চলে যান।

সেখানে শ্রমিক হিসাবে ৫ বছর কাজ করাকালীন সময়ে নিজের নামে বিজ্ঞ আদালতের পক্ষ থেকে গ্রেফতারি পরোয়ানা জারীর বিষয়টি জানতে পেরে পুনরায় ইরাক দেশ থেকে বাংলাদেশে ফিরে আসেন। বাংলাদেশে অনেকদিন লুকিয়ে থাকার পর অবশেষে ২০ জুন বৃহস্পতিবার জাহাঙ্গীর আলম ঠাকুরগাঁও বিজ্ঞ পারিবারিক জজ আদালতে আত্মসমর্পন করতে গিয়ে গ্রেফতার হলেন।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *