বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন

শিরোনামঃ
মোবাইলে ভিডিও দেখে সফটওয়্যার তৈরি: চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার। চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল শোক সংবাদঃ জুলাই ও ৫ আগস্ট গণঅভ্যুত্থানের স্মরণে বাগেরহাট জেলা বিএনপির আলোচনা সভা রাজবাড়ীতে সরকারি স্কুলে তালা কেটে ল্যাপটপ চুরি সীমানা প্রাচীর নেই, নিরাপত্তাহীনতায় চলছে প্রাথমিক বিদ্যালয় নিরাপত্তা বেষ্টনী না থাকায় চুরি ও অসামাজিক কর্মকাণ্ডের ঝুঁকিতে ২৬৩ নং সরালিয়া বিশারীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের: অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে নতুন কুঁড়িতে চ্যাম্পিয়ন রংপুর অঞ্চলের স্ট্রাইকার কিসকুর পরিবারের পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

ঠাকুরগাঁওয়ে আখ রোপন কার্যক্রমের উদ্বোধন

মোঃ মজিবর রহমান শেখ,

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

ঠাকুরগাঁওয়ে ২০২৪-২৫ রোপন মৌসুমে আখ রোপন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ১ সেপ্টেম্বর রবিবার দুপুরে ঠাকুরগাঁও জেলা সদরের হরিহরপুর এলাকার চাষি শাহাজাহান আলীর জমিতে রোপন কার্যক্রমের উদ্বোধন করেন সুগারমিল কর্তৃপক্ষ। এ সময় চাষিদের উদ্ভুদ্ধ করতে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ঢাকাস্ত বিএসএফআইসি এর পরিচালক ড. এ কে এম এমদাদুল হক, ঠাকুরগাঁও সুগারমিলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ শাহজাহান কবির, মহাব্যবস্থাপক (কৃষি) আবু রায়হান, মহাব্যবস্থাপক (অর্থ) সাইফুল ইসলাম, মহাব্যবস্থাপক (কারখানা) নুরুল আমিন, মহাব্যবস্থাপক (প্রশাসন) সুভাষ চন্দ্র সিংহ, কেন্দ্রীয় ইক্ষু চাষি সমিতির উপদেষ্টা ইউনুস আলী,কেন্দ্রীয় ইক্ষু চাষি সমিতির সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক, আনোয়ার হোসেন, ইক্ষু চাষি কল্যাণ তহবিল কমিটির সভাপতি মোজাম্মেল হক, শ্রমিক কর্মচারি ইউনিয়নের সভাপতি উজ্জল হোসেন সহ এলাকার শতাধিক আখচাষি অংশ নেয়। সভায় সুগারমিল কর্তৃপক্ষ বলেন, একটা সময় আখ চাষ থেকে কৃষকরা মুখ ফিরিয়ে নিলেও ভাল দামের কারনে আবাদ বাড়ছে। মিল জোন এলাকায় এবার আখ রোপনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭ হাজার একর জমিতে। গেল বছর দন্ডায়মান আখের পরিমান ছিল ৬ হাজার ৫ একর। তবে এবার আখ রোপন বৃদ্ধি পেয়েছে। এছাড়া গেল বছর মিল গেটে প্রতিমন আখ ১৮০ টাকা প্রদান করা হলেও ২০২৪-২৫ মাড়াই মৌসুমে প্রতিমন আখের দাম দেয়া হবে ২৪০ টাকা। তাই রংপুর অঞ্চলের এই মিলটিকে সচল রাখতে চাষিদের বেশি করে আখ রোপনের পরামর্শ দেন কর্মকর্তাগন।

মিল কর্তৃপক্ষ জানান, মিল জোন এলাকায় এক যোগে ৫৭টি কেন্দ্রের ৯৪ টি ইউনিটে আখ রোপন কার্যক্রম শুরু হয়েছে। আর এখানকার কৃষকের ৪ হাজার ৩৬২ জন।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *