বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন

শিরোনামঃ
মোবাইলে ভিডিও দেখে সফটওয়্যার তৈরি: চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার। চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল শোক সংবাদঃ জুলাই ও ৫ আগস্ট গণঅভ্যুত্থানের স্মরণে বাগেরহাট জেলা বিএনপির আলোচনা সভা রাজবাড়ীতে সরকারি স্কুলে তালা কেটে ল্যাপটপ চুরি সীমানা প্রাচীর নেই, নিরাপত্তাহীনতায় চলছে প্রাথমিক বিদ্যালয় নিরাপত্তা বেষ্টনী না থাকায় চুরি ও অসামাজিক কর্মকাণ্ডের ঝুঁকিতে ২৬৩ নং সরালিয়া বিশারীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের: অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে নতুন কুঁড়িতে চ্যাম্পিয়ন রংপুর অঞ্চলের স্ট্রাইকার কিসকুর পরিবারের পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

ঠাকুরগাঁওয়ে ট্রেনের আসন পুনর্বহাল ও বগির মান উন্নয়নের দাবিতে মানববন্ধন

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,ঠাকুরগাঁও হতে ঢাকাগামী ট্রেনের পূর্বের ১৭০ টি আসন পুনর্বহাল ও বগির মান উন্নয়নের দাবিতে মানববন্ধন করা হয়েছে। ৮ জুলাই সোমবার দুপুর ১২ টায় ঠাকুরগাঁও জেলা শহরের চৌরাস্তায় “বদলে দাও ঠাকুরগাঁও” এর আয়োজনে ঘণ্টা ব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন, “বদলে দাও ঠাকুরগাঁও” এর প্রধান সমন্বায়ক বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার নুর উস সাদিক, একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি এস এম জসিম, এটিএন নিউজ এর জেলা প্রতিনিধি এম এ সামাদ, সাংবাদিক, অ্যাডভোকেট আশিকুর রহমান রিজভী, আরমান শিহাব সহ অনেক।

এ সময় তারা বলেন, ঠাকুরগাঁওয়ে আগেও ট্রেনের বগি পরিবর্তন করা হয়েছে যার ফলে ঠাকুরগাঁও ও পঞ্চগড়ের মানুষকে অনেক দুর্ভোগে পড়তে হচ্ছে। একদিকে যেমন ট্রেনের বগি পরিবর্তন করেছে অন্যদিকে কয়েকদিন আগে আবার ট্রেনের আসন সংখ্যা কমিয়ে আনা হয়েছে যা আমাদের উত্তরবঙ্গের মানুষের সাথে বৈষম্যমূলক আচরণ। সকলের দাবি বাংলাদেশের সবচেয়ে দূরত্বের জায়গা ঠাকুরগাঁও ও পঞ্চগড়। তাই এই অঞ্চলে ভালো ও মানসম্পন্ন ট্রেনের পাশাপাশি আসন সংখ্যা বাড়ানো হোক।

এ সময় বক্তারা আরো বলেন, আমাদের আসন সংখ্যা যেটা পূর্বের ছিল সেই আসন সংখ্যা থেকে ৬০ টি আসন কমানো হয়েছে। আমরা মনে করি আরও আসন সংখ্যা বেশি দিয়ে যদি ভালো মানের বগি দেওয়া হয় তাহলে এই অঞ্চলে মানুষের জন্য অর্থনৈতিক পথ যেমন সুগম হবে অন্যদিকে যাতায়াতের রাস্তাও সুখময় হবে।

অবিলম্বে এসব করা না হলে পরবর্তীতে আরো বড় আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *