শনিবার, ১৬ মে ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
মোড়েলগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি পদে আলোচনায় সাবেক আহ্বায়ক আবু সালেহ খান বাগেরহাট জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন – শহিদুল ইসলাম সোহাগ ক্যাম্প ন্যু-তে মহাকাব্যিক সমীকরণ: চিরশত্রুকে হারিয়েই কি শিরোপার রাজতিলক পরবে বার্সেলোনা? মা- এক অক্ষরের অনন্ত আশ্রয় একটি দেওয়াল, একটি সিদ্বান্ত স্বপ্ন ভেঙে দিলো শতাধিক পরিবারের। শরণখোলায় ভিজিএফ চাল বিতরণে অনিয়মের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন কার্ড ধারী জেলেরা। রাজশাহীতে ১০০০ পিচ ইয়াবা সহ যুবক গ্রেফতার আন্তর্জাতিক মে দিবসে মোরেলগঞ্জে শ্রমিক দলের উদ্যোগে বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভা মিরপুর রিয়েল এস্টেট ফোরামের পক্ষ থেকে সংরক্ষিত নারী আসনের সকল সংসদ সদস্যকে অভিনন্দন।

ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

 

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ ইসকন এর আয়োজনে রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে। ৭ জুলাই রবিবার বিকেলে পৌর শহরের গোবিন্দনগর মুন্সিরহাট ইসকন প্রচার কেন্দ্র নামহট্ট মন্দিরে বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞ অনুষ্ঠিত হয়। সেখানে আমন্ত্রিত অতিথিদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁও মুন্সিরহাট ইসকন প্রচার কেন্দ্রের সভাপতি নারায়ণ চন্দ্র আগরওয়ালার সভাপতিত্বে এ সময়ে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের এমপি দ্রৌপদী দেবী আগরওয়ালা, সহ সভাপতি ইসকন বাংলাদেশ, সম্পাদক রংপুর, রাজশাহী বিভাগ ও ঠাকুরগাঁও গড়েয়া গোপালপুর ইসকন মন্দিরের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তি বিনয় স্বামী মহারাজ, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সাংগঠনিক সম্পাদক সন্তোষ কুমার আগরওয়ালা, ঠাকুরগাঁও পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারুল ইসলাম সরকার, ঠাকুরগাঁও জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুণাংশু দত্ত টিটো, শিক্ষাবিদ প্রফেসর মনোতোষ কুমার দে সহ অন্যান্যরা। সেখানে রথের আনুষ্ঠানিকতার উদ্বোধন করেন ঠাকুরগাঁও –১ আসনের সংসদ রমেশ চন্দ্র সেন এমপি এর সহধর্মিনী অঞ্জলি সেন। এরপর সেখান থেকে হাজারো ভক্তদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গোবিন্দ নগর টাঙ্গন ব্রিজের পশ্চিম তীরে শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দিরে এসে শেষ হয়। মন্দিরের অনুষ্ঠানে থাকছে সনাতন ধর্মসভা, হোমযজ্ঞ পদাবলী কীর্তন বৈদিক নিত্য নাটক, ছাত্র-ছাত্রীদের পারমার্থিক প্রতিযোগিতা মহা হরিনাম কীর্তন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রসাদ বিতরণ। ধর্মীয় নানা আনুষ্ঠানিকতা শেষে আসছে ১৫ জুলাই উল্টো রথের মধ্য দিয়ে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হবে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *