বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
মোবাইলে ভিডিও দেখে সফটওয়্যার তৈরি: চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার। চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল শোক সংবাদঃ জুলাই ও ৫ আগস্ট গণঅভ্যুত্থানের স্মরণে বাগেরহাট জেলা বিএনপির আলোচনা সভা রাজবাড়ীতে সরকারি স্কুলে তালা কেটে ল্যাপটপ চুরি সীমানা প্রাচীর নেই, নিরাপত্তাহীনতায় চলছে প্রাথমিক বিদ্যালয় নিরাপত্তা বেষ্টনী না থাকায় চুরি ও অসামাজিক কর্মকাণ্ডের ঝুঁকিতে ২৬৩ নং সরালিয়া বিশারীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের: অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে নতুন কুঁড়িতে চ্যাম্পিয়ন রংপুর অঞ্চলের স্ট্রাইকার কিসকুর পরিবারের পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে মাদক উদ্ধার সহ ৩ মাদক ব্যবসায়ী এবং ৪ জুয়ারু গ্রেফতার

 

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,সম্প্রতি গত ১৯ জুন বুধবার ঠাকুরগাঁও জেলার সুযোগ্য পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, পিপিএম-সেবা, সার্বিক দিক-নিদের্শনায় ঠাকুরগাঁও জেলায় আইন শৃঙ্খলা রক্ষার্থে পরিচালনা করা হয়।

উক্ত অভিযানে ৩০ লিটার চোলাই মদ, ৫ বোতল ফেন্সিডিল, ১২ পিচ ইয়াবা ও ৫০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার সহ ৩ জন মাদক ব্যবসায়ী ও জুয়া খেলার অপরাধে ০৪ জন জুয়ারুকে গ্রেফতার করা হয়। রুহিয়া থানা পুলিশ কর্তৃক মাদকদ্রব্য বিরোধী অভিযান পরিচালনা করে ২০ নং– রুহিয়া পশ্চিম ইউনিয়নের কশালগাঁও (বাঁশবাড়ী) গ্রামের মৃত রফিজ উদ্দিন এর মোঃ লাল মিঞা (৩৮), এর বসতবাড়ির ভিতর থেকে ৩০ (ত্রিশ) লিটার চোলাই মদ উদ্ধার সহ তাকে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে গ্রেফতারকৃতের বিরুদ্ধে রুহিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। পীরগঞ্জ থানা পুলিশ কর্তৃক মাদকদ্রব্য বিরোধী অভিযান পরিচালনা করে ১ নং — ভোমরাদহ ইউপির ৯ নং– ওয়ার্ড দুবড়া গ্রামের জনৈক সনির চায়ের দোকানের সামনে কাঁচা রাস্তার উপর থেকে ৫ (পাঁচ) বোতল ফেন্সিডিল উদ্ধার সহ মৃত খায়রুল ইসলামের মোঃ রুবেল (৩২), কে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে গ্রেফতারকৃতের বিরুদ্ধে পীরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। রাণীশংকৈল থানা পুলিশ কর্তৃক মাদকদ্রব্য বিরোধী অভিযান পরিচালনা করে ১ নং– রাণীশংকৈল পৌরসভার ৯ নং –ওয়ার্ড মহলবাড়ী গ্রামের মৃত জবেদ শেখ, স্বামী মৃত আবদুর রহমান এর স্ত্রী মোছাঃ সম্পা খাতুন (৪০), এর বসতবাড়ির ভিতর থেকে ১২(বার) পিচ ইয়াবা ট্যাবলেট ও ৫০ (পঞ্চাশ) গ্রাম শুকনো গাঁজা উদ্ধার সহ তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃতের বিরুদ্ধে রাণীশংকৈল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।

রুহিয়া থানা পুলিশ কর্তৃক ২০ নং –রুহিয়া পশ্চিম ইউনিয়নের কশালগাঁও (বাঁশবাড়ী) গ্রামের জনৈক মোঃ আবুল হোসেন-এর নির্মাণাধীন বাড়ির দক্ষিণ ভিটার উত্তর দুয়ারী ঘরের ভিতর অবৈধভাবে টাকার বিনিময়ে প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে ৪ জন জুয়ারুকে গ্রেফতার করা হয়।

জুয়ার আসর থেকে উদ্ধারকৃত আলামত- ১ (এক) সেট কাগজের তাস, ৫২ (বায়ান্ন) টি, ১ (এক) টি নীল রংয়ের মোটা পলিথিনের চট এবং জুয়া খেলার সর্বমোট ২,১৯০ (দুই হাজার একশত নব্বই) টাকা। গ্রেফতারকৃত হলেন – কসালগাও( বাস বাড়ী) গ্রামের মৃত বুধারু মোহাম্মদ এর ছেলে

মোঃ আবুল হোসেন(৫৩), ঘনিবিষ্টপুর গ্রামের মৃত ফজলু হক এর ছেলে মোঃ তহিরুল ইসলাম(৫২), কসালগাও (বাসাবাড়ি) গ্রামের লতিফ খা এর

মোঃ সুলতান খাঁ(৩৫), কশালগাও(বাসাবাড়ি) গ্রামের ফারাজ উদ্দিন এর ছেলে মোঃ আক্তারুল ইসলাম(৩০), পরবর্তীতে গ্রেফতারকৃতের বিরুদ্ধে রুহিয়া থানায় জুয়া আইনে মামলা দায়ের করা হয়।

অপরাধ দমন ও শান্তি শৃঙ্খলা রক্ষা এবং মাদক নির্মূলে ঠাকুরগাঁও জেলা পুলিশ সদা তৎপর।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *