শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন

শিরোনামঃ
মোড়েলগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি পদে আলোচনায় সাবেক আহ্বায়ক আবু সালেহ খান বাগেরহাট জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন – শহিদুল ইসলাম সোহাগ ক্যাম্প ন্যু-তে মহাকাব্যিক সমীকরণ: চিরশত্রুকে হারিয়েই কি শিরোপার রাজতিলক পরবে বার্সেলোনা? মা- এক অক্ষরের অনন্ত আশ্রয় একটি দেওয়াল, একটি সিদ্বান্ত স্বপ্ন ভেঙে দিলো শতাধিক পরিবারের। শরণখোলায় ভিজিএফ চাল বিতরণে অনিয়মের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন কার্ড ধারী জেলেরা। রাজশাহীতে ১০০০ পিচ ইয়াবা সহ যুবক গ্রেফতার আন্তর্জাতিক মে দিবসে মোরেলগঞ্জে শ্রমিক দলের উদ্যোগে বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভা মিরপুর রিয়েল এস্টেট ফোরামের পক্ষ থেকে সংরক্ষিত নারী আসনের সকল সংসদ সদস্যকে অভিনন্দন।

ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে ৫ মাদক ব্যবসায়ি গ্রেফতার –মাদক উদ্ধার

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,ঠাকুরগাঁও জেলা পুলিশের অভিযানে বিভিন্ন থানা এলাকায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার সহ ৫ জনকে গ্রেফতার করা হয়। ঠাকুরগাঁও জেলা পুলিশ উল্লেখিত বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে।

ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক জানান, ঠাকুরগাঁও জেলা পুলিশের পক্ষ থেকে গত ২৪ ঘন্টায় ১৭০ বোতল ফেনসিডিল উদ্ধার সহ ৫ জনকে গ্রেফতার করা হয়। এছাড়াও ১৬টি ওয়ারেন্ট নিস্পত্তি করা হয়।

তিনি জানান, ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ পীরগঞ্জ উপজেলার দৌলতপুর বাঁশগাড়া গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ১৪৪ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেল সহ ঐ গ্রামের মৃত আব্দুুল করিমের ছেলে মো: মনির হোসেন (৪৪) কে গ্রেফতার করে।

অপরদিকে ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের শিববাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় ১২ বোতল ফেনসিডিল সহ পার্শ্ববর্তী পূর্ব পারপুগী উত্তরপাড়া গ্রামের মো: হাবিবুর রহমানের ছেলে মো: মেহেল ওরফে মেহেদী (২০) ও মো: রফিকুল ইসলামের ছেলে মো: সালাউদ্দীন (১৯) কে গ্রেফতার করা হয়।

এছাড়াও বালিয়াডাঙ্গী থানা পুলিশ সর্ব মংগলা সরকারী প্রাথমিক বিদ্যালয় এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ১০ বোতল ফেনসিডিল সহ সর্ব মঙ্গলা গ্রামের আবুল কালামের ছেলে মো: সোহেল (৩০) কে গ্রেফতার করা হয়। রানীশংকৈল থানা পুলিশ উপজেলার বাঁশবাড়ী এলাকায় মাদকবিরোধী অভিযানে হরিপুর উপজেলার দলগাঁও গ্রামের মো: আজগর আলীর ছেলে মোহাম্মদ রবিউল ইসলাম (২২) কে ৪ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার করে পুলিশ।

এছাড়াও গত ২৪ ঘন্টায় সদর থানায় ৯টি, পীরগঞ্জ থানায় ১টি, বালিয়াডাঙ্গী থানায় ২টি, রানীশংকৈল থানায়-১টি, ভুল্লী থানায় ২টি ও রুহিয়া থানায় ১টি সহ সর্বমোট ঠাকুরগাঁও জেলায় ১৬টি ওয়ারেন্ট নিস্পত্তি করা হয়। বিভিন্ন থানায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতারকৃত ৫ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়। অপরাধ দমন ও শান্তি শৃংখলা রক্ষা এবং মাদক নির্মুলে ঠাকুরগাঁও জেলা পুলিশ সদা তৎপর রয়েছে বলে জানান পুলিশ সুপার।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *