শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
মোবাইলে ভিডিও দেখে সফটওয়্যার তৈরি: চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার। চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল শোক সংবাদঃ জুলাই ও ৫ আগস্ট গণঅভ্যুত্থানের স্মরণে বাগেরহাট জেলা বিএনপির আলোচনা সভা রাজবাড়ীতে সরকারি স্কুলে তালা কেটে ল্যাপটপ চুরি সীমানা প্রাচীর নেই, নিরাপত্তাহীনতায় চলছে প্রাথমিক বিদ্যালয় নিরাপত্তা বেষ্টনী না থাকায় চুরি ও অসামাজিক কর্মকাণ্ডের ঝুঁকিতে ২৬৩ নং সরালিয়া বিশারীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের: অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে নতুন কুঁড়িতে চ্যাম্পিয়ন রংপুর অঞ্চলের স্ট্রাইকার কিসকুর পরিবারের পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে মাদকদ্রব্য উদ্ধার সহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

 

ঠাকুরগাঁও জেলা পুলিশের অভিযানে বিভিন্ন থানা এলাকায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার সহ ৪ জনকে গ্রেফতার করা হয়। ১২ জুলাই শুক্রবার ঠাকুরগাঁও জেলা পুলিশ উল্লেখিত বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেন । ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক জানান, ঠাকুরগাঁও জেলা পুলিশের পক্ষ থেকে গত ২৪ ঘন্টায় ৩৬পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেট, ১০৫ গ্রাম গাঁজা ও ১২ বোতল বিদেশি মদ উদ্ধার সহ ৪ জনকে গ্রেফতার করা হয়। ঠাকুরগাঁও সদর থানা পুলিশ সদর উপজেলার নতুন গড়েয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ঐ গড়েয়া চোঙ্গাখাতা শাহাপাড়া গ্রামের মো: আনোয়ার হোসেনের ছেলে মোঃ জাহিদ আলম (১৯) কে ২২ পিচ ট্যাপেন্টাডোল ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। অন্যদিকে পীরগঞ্জ পৌরসভার মিত্রবাটি ভাই ভাই ক্রোকারিজের সামনে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় পীরগঞ্জ উপজেলার চোপড়া গ্রামের মৃত আনিসুর রহমানের ছেলে মো: নূরনবী (৩০) কে ১৪ পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেট সহ গ্রেফতরা করা হয়। এছাড়াও রানীশংকৈল থানা পুলিশের পক্ষ থেকে উপজেলার বাচোর আমজুয়ান আবাত্তাকীয় মাদ্রাসা মোড় এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঐ গ্রামের মো: আব্দুল হকের ছেলে মো: রিপন বাপ্পী (২৪) কে ১০৫ গ্রাম শুকনো গাঁজা ও মাদক বিক্রির ৩ হাজার ৪৩০টাকা সহ গ্রেফতার করা হয়। অপরদিকে হরিপুর উপজেলার বকুয়া বহরমপুর গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপজেলার সিংহাড়ি গ্রামের মো: আজহারুল ইসলামের ছেলে আইনের সহিত সংঘাতে জড়িত শিশু মো: রায়হান (১৬) কে ১২ বোতল বিদেশী মদ সহ গ্রেফতার করা হয়। এ সময় ঐ গ্রামের মো: আব্দুল বাসেদের ছেলে মো: আলী আকবর ভুট্ট্রা (৩৫) পালিয়ে যায়।

বিভিন্ন থানায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতারকৃত ৪ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়। অপরাধ দমন ও শান্তি শৃংখলা রক্ষা এবং মাদক নির্মুলে ঠাকুরগাঁও জেলা পুলিশ সদা তৎপর রয়েছে বলে জানান পুলিশ সুপার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *