বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন

শিরোনামঃ
মোবাইলে ভিডিও দেখে সফটওয়্যার তৈরি: চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার। চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল শোক সংবাদঃ জুলাই ও ৫ আগস্ট গণঅভ্যুত্থানের স্মরণে বাগেরহাট জেলা বিএনপির আলোচনা সভা রাজবাড়ীতে সরকারি স্কুলে তালা কেটে ল্যাপটপ চুরি সীমানা প্রাচীর নেই, নিরাপত্তাহীনতায় চলছে প্রাথমিক বিদ্যালয় নিরাপত্তা বেষ্টনী না থাকায় চুরি ও অসামাজিক কর্মকাণ্ডের ঝুঁকিতে ২৬৩ নং সরালিয়া বিশারীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের: অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে নতুন কুঁড়িতে চ্যাম্পিয়ন রংপুর অঞ্চলের স্ট্রাইকার কিসকুর পরিবারের পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

ঠাকুরগাঁওয়ে পুলিশ উদ্যোগে ১৩ পিচ ট্যাপেন্টাডোল ট্যাবলেট, ১০৫ গ্রাম গাঁজা, ২ জন মাদক ব্যবসায়ী, ৪ জন জুয়ারিকে আটক সহ ৮ টি ওয়ারেন্ট নিষ্পত্তি করা হয় ।

  • মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,
  • ২০ এপ্রিল শনিবার ঠাকুরগাঁও জেলা সুযোগ্য পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, পিপিএম-সেবা মহোদয়ের সার্বিক দিক-নিদের্শনায় ঠাকুরগাঁও জেলার আইন শৃঙ্খলা রক্ষার্থে পরিচালনা করা হয়। উক্ত অভিযানে ১৩ পিচ ট্যাপেন্টাডোল ট্যাবলেট, ১০৫ গ্রাম গাঁজা, ২ জন মাদক ব্যবসায়ী সহ ৪ জন জুয়ারিকে আটক করা হয় । পীরগঞ্জ উপজেলার ৮নং- দৌলতপুর ইউপির কনপাড়া গ্রামের জনৈক মোঃআব্দুর জব্বার এর লিজকৃত পুকুরপাড়ে অবৈধ জুয়া খেলার অপরাধে ৪ জন জুয়ারিকে ১(এক) সেট তাস ও জুয়া খেলা বাবদ নগদ ১,৪০০/- টাকা সহ আটক করা হয়। আটককৃত আসামির নাম- মোঃ সোহেল (২০), পিতা- মৃত মান্নান মিয়া, মোঃ রকি (২০), পিতা- মোঃ আবুল কালাম, মোঃ মাসুদ রানা (১৯), পিতা- মোঃ রফিকুল ইসলাম, সকলের সাং- দৌলতপুর এবং শ্রী নরহরি (৫০), পিতা- মৃত পরানসু, সাং- সিন্দল্যা, সকলের থানা- পীরগঞ্জ, জেলা- ঠাকুরগাঁও।
    পরবর্তীতে আটককৃত আসামির বিরুদ্ধে পীরগঞ্জ থানায় জুয়া আইনে মামলা দায়ের করা হয়।
    পীরগঞ্জ থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে উক্ত থানার পৌরসভাধীন ৩ নং- ওয়ার্ড এর রঘুনাথপুর গ্রামের জনৈক মোঃ বাবুল, পিতা- মৃত আজিম উদ্দীন এর বসতবাড়ীর সামনে পাঁকা রাস্তার উপর থেকে ১৩(তের) পিচ ট্যাপেন্টাডোল ট্যাবলেট উদ্ধার সহ আসামি মোঃ আব্দুল্লাহ আল নোমান (২৩), পিতা- মোঃ মফিজুল ইসলাম, সাং- রঘুনাথপুর, পীরগঞ্জ উপজেলা/থানা- জেলা- ঠাকুরগাঁও, আটক করা হয়। পরবর্তীতে আটককৃত আসামির বিরুদ্ধে পীরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। রুহিয়া থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে উক্ত রুহিয়া থানা ২০ নং – রুহিয়া পশ্চিম ইউপির এমপির মোড় জনৈক তপন দাস এর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে ১০৫ (একশত পাঁচ) গ্রাম গাঁজা উদ্ধার সহ আসামি রিপন দাস(২১), পিতা- রবি দাস ,স্থায়ী: গ্রাম- মন্ডলাদাম, ঠাকুরগাঁও সদর উপজেলা/ থানা- রুহিয়া, জেলা- ঠাকুরগাঁও, আটক করা হয়। পরবর্তীতে আটককৃত আসামির বিরুদ্ধে রুহিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। এছাড়াও গত ২৪ ঘন্টায় ঠাকুরগাঁও জেলার সদর থানা- ১টি, পীরগঞ্জ থানা- ১ টি, বালিয়াডাঙ্গী থানা-১ টি, রাণীশংকৈল থানা- ১ টি, ভূল্লী থানা- ১ জন এবং হরিপুর থানা-৩ টিসহ সর্বমোট ৮ টি ওয়ারেন্ট নিষ্পত্তি করা হয়। অপরাধ দমন ও শান্তি শৃঙ্খলা রক্ষা এবং মাদক নির্মূলে ঠাকুরগাঁও জেলা পুলিশ সদা তৎপর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *