শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
মোবাইলে ভিডিও দেখে সফটওয়্যার তৈরি: চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার। চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল শোক সংবাদঃ জুলাই ও ৫ আগস্ট গণঅভ্যুত্থানের স্মরণে বাগেরহাট জেলা বিএনপির আলোচনা সভা রাজবাড়ীতে সরকারি স্কুলে তালা কেটে ল্যাপটপ চুরি সীমানা প্রাচীর নেই, নিরাপত্তাহীনতায় চলছে প্রাথমিক বিদ্যালয় নিরাপত্তা বেষ্টনী না থাকায় চুরি ও অসামাজিক কর্মকাণ্ডের ঝুঁকিতে ২৬৩ নং সরালিয়া বিশারীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের: অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে নতুন কুঁড়িতে চ্যাম্পিয়ন রংপুর অঞ্চলের স্ট্রাইকার কিসকুর পরিবারের পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীর লাহিড়ী বাজারে অতিরিক্ত টোল আদায়ে ১জনকে বিনাশ্রম কারাদণ্ড ইজাদার কে ৩ লাখ টাকা জরিমানা

 

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ঐতিহ্যবাহী লাহিড়ী বাজারে পশুর হাটে নির্ধারিত টোলের থেকে অতিরিক্ত টোল আদায় করায় মো.সারোয়ার হোসেন (৩৮) নামের ১ জনকে তিনদিনের বিনাশ্রম কারাদণ্ড, ইজাদার কে ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। শুক্রবার (১৪ জুন) বিকেল সাড়ে ৫‌ টার দিকে লাহিড়ী পশুর হাটে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার আফছানা কাওছার এ জরিমানা করেন। সেখানে অতিরিক্ত টোল আদায়ের সত্যতা পেলে তিনি ভ্রামম্যাণ আদালত পরিচালনা করে টোল আদায়কারী ঐ ব্যক্তিকে জেল ও জরিমানা প্রদান করেন। মো. সারোয়ার হোসেন বালিয়াডাঙ্গী উপজেলার ২ নং- চারোল ইউনিয়নের মধ্য চারোল গ্রামের মো. আব্দুল লতিফের ছেলে। এ বিষয়ে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার আফসানা কাওছার জানান, পশুর হাটে নির্ধারিত টোলের থেকে অতিরিক্ত টোল আদায় করায় ভোক্তা অধিকার আইনের ৪০ ও ৫৩ ধারায় আদায়কারী বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *