শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
মোড়েলগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি পদে আলোচনায় সাবেক আহ্বায়ক আবু সালেহ খান বাগেরহাট জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন – শহিদুল ইসলাম সোহাগ ক্যাম্প ন্যু-তে মহাকাব্যিক সমীকরণ: চিরশত্রুকে হারিয়েই কি শিরোপার রাজতিলক পরবে বার্সেলোনা? মা- এক অক্ষরের অনন্ত আশ্রয় একটি দেওয়াল, একটি সিদ্বান্ত স্বপ্ন ভেঙে দিলো শতাধিক পরিবারের। শরণখোলায় ভিজিএফ চাল বিতরণে অনিয়মের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন কার্ড ধারী জেলেরা। রাজশাহীতে ১০০০ পিচ ইয়াবা সহ যুবক গ্রেফতার আন্তর্জাতিক মে দিবসে মোরেলগঞ্জে শ্রমিক দলের উদ্যোগে বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভা মিরপুর রিয়েল এস্টেট ফোরামের পক্ষ থেকে সংরক্ষিত নারী আসনের সকল সংসদ সদস্যকে অভিনন্দন।

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে গুদামে মিলল টিসিবির তেল-চাল-ডাল, ডিলারের– ১ মাসের জেল

 

মোঃ মজিবর রহমান শেখ,

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

 

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় অবৈধভাবে বিপুল পরিমাণ ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিবিসির) তৈল-ডাল-চাল মজুদের দায়ে একরামুল হক নামে এক ডিলারকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বালিয়াডাঙ্গী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসাইন এ দণ্ডাদেশ প্রদান করেন। মঙ্গলবার (৩০ জুলাই) রাত ১১টায় বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের বোয়ালধার বাজারে এ ঘটনা। দণ্ডপ্রাপ্ত একরামুল হক বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের বোয়ালধার গ্রামের ইসাহাক আলীর ছেলে। তিনিও টিসিবির ডিলার, তবে অন্য ইউনিয়নের দায়িত্বে রয়েছে বলে, জানিয়েছে প্রশাসন। ঘটনার খোঁজ নিয়ে জানা গেছে, ৩০ জুলাই মঙ্গলবার দিনভর বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে টিসিবির পণ্য বিক্রি হয়েছে। সেই পণ্য ডিলার ও তার সিন্ডিকেটের সহযোগীরা এনে জমা করেছিলেন বোয়ালধার বাজারের একটি দোকান ঘরে। যা ইউনিয়ন পরিষদ থেকে দুই কিলোমিটার দূরে।

খবর পেয়ে রাত সাড়ে ১০টায় পুলিশ ও আনসার সদস্যদের নিয়ে অভিযান পরিচালনা করে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার ভূমি । গুদাম ঘর হিসেবে ব্যবহার করা দোকানটিতে থেকে উদ্ধার হয় ২১৬ টি দুই লিটারের সয়াবিন তেল, ৯ বস্তা চাউল ও ২৫০টি ডালের প্যাকেট। এ সময় হাতেনাতে ডিলার একরামুল হককে আটক করলেও পালিয়ে যায় তার সহযোগীরা। বাজারের লোকজন বলছে, বালিয়াডাঙ্গী উপজেলায় টিসিবির পণ্য বিতরণের দিন এই দোকান ঘরে টিসিবির পণ্য জমা হয়। পরে সেগুলো বিক্রি করা বিভিন্ন ব্যবসায়ীর নিকট। বালিয়াডাঙ্গী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসাইন বলেন, একরামুল হক তার গুদামঘরে টিসিবি পণ্য মজুদ রাখার অপরাধ স্বীকার করায় এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়াও তার সহযোগী মাসুদ রানা প্রশাসন আসার খবরে গা ঢাকা দিয়েছে। তাকে খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা নেওয়া কথা জানান তিনি।

বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা আফছানা কাওছার জানান, শুরু থেকেই টিসিবির পণ্য বিক্রিতে স্বচ্ছতা আনার চেষ্টা করছে প্রশাসন। ডিলারদের বিভিন্ন অজুহাত, সুবিধাভোগীদের তালিকায় গরমিল, চাল নিতে অনাগ্রহ সহ নানা কারণে সমস্যা তৈরি হয়েছে। এই সুযোগে তৈরি হয়েছে সিন্ডিকেট। স্থানীয় জনপ্রতিনিধিরা তেমন সহযোগিতা না করার কারণে এক প্রকার অসহায় প্রশাসন। তবে এবার কঠোর হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। এর আগেও দেড় বছর আগে লাহিড়ী বাজারে দোকানে টিসিবির মাল প্রকাশ্যে বিক্রির খবর গণমাধ্যমে আসলে সেখানকার ডিলারের ডিলারশিপ বাতিল এবং এক বছর আগে কলেজ রোডে ৪৫ প্যাকেজ টিসিবির পণ্য গভীর রাতে আটক করে প্রশাসন।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *