সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন

শিরোনামঃ
মোবাইলে ভিডিও দেখে সফটওয়্যার তৈরি: চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার। চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল শোক সংবাদঃ জুলাই ও ৫ আগস্ট গণঅভ্যুত্থানের স্মরণে বাগেরহাট জেলা বিএনপির আলোচনা সভা রাজবাড়ীতে সরকারি স্কুলে তালা কেটে ল্যাপটপ চুরি সীমানা প্রাচীর নেই, নিরাপত্তাহীনতায় চলছে প্রাথমিক বিদ্যালয় নিরাপত্তা বেষ্টনী না থাকায় চুরি ও অসামাজিক কর্মকাণ্ডের ঝুঁকিতে ২৬৩ নং সরালিয়া বিশারীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের: অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে নতুন কুঁড়িতে চ্যাম্পিয়ন রংপুর অঞ্চলের স্ট্রাইকার কিসকুর পরিবারের পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে বিএনপির হরতাল প্রত্যাহার

 

মোঃ মজিবর রহমান শেখ
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,

ঠাকুরগাঁওয়ে হরতাল পালন করছেন বিএনপির নেতা-কর্মীরা। সম্মেলন স্থগিত হওয়ার জেরে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় বিএনপির ডাকা হরতাল প্রত্যাহার করা হয়েছে। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আশ্বাসে ১ ফেব্রুয়ারি শনিবার সকাল সাড়ে ১১টায় এ হরতাল প্রত্যাহার করা হয়। বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুবর রহমান জানান, মহাসচিবের সুষ্ঠু সমাধানের আশ্বাসের কারণে হরতাল প্রত্যাহার করা হয়েছে। এর আগে সম্মেলন স্থগিতের প্রতিবাদে গত ৩১ জানুয়ারি শুক্রবার রাতে অনির্দিষ্টকালের হরতাল ডাকে বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়ন বিএনপি। এরই জেরে হরতালের ডাক দেয় বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির একাংশ। ১ ফেব্রুয়ারি শনিবার ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলা দুওসুও ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন হওয়ার কথা ছিল। সম্মেলনকে ঘিরে সব প্রস্তুতি সম্পন্ন করেন ইউনিয়ন বিএনপি। কিন্তু সম্মেলন শুরুর কয়েক ঘণ্টা আগে হঠাৎ ঠাকুরগাঁও জেলা বিএনপি সম্মেলনটি স্থগিতের ঘোষণা দেয়। ঠাকুরগাঁও জেলা বিএনপির এমন সিদ্ধান্তের প্রতিবাদে বালিয়াডাঙ্গী চৌরাস্তায় বিক্ষোভ মিছিল বের করেন প্রার্থী ও ভোটাররা এবং অনির্দিষ্টকালের জন্য হরতালের ডাক দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *