বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন

শিরোনামঃ
মোবাইলে ভিডিও দেখে সফটওয়্যার তৈরি: চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার। চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল শোক সংবাদঃ জুলাই ও ৫ আগস্ট গণঅভ্যুত্থানের স্মরণে বাগেরহাট জেলা বিএনপির আলোচনা সভা রাজবাড়ীতে সরকারি স্কুলে তালা কেটে ল্যাপটপ চুরি সীমানা প্রাচীর নেই, নিরাপত্তাহীনতায় চলছে প্রাথমিক বিদ্যালয় নিরাপত্তা বেষ্টনী না থাকায় চুরি ও অসামাজিক কর্মকাণ্ডের ঝুঁকিতে ২৬৩ নং সরালিয়া বিশারীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের: অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে নতুন কুঁড়িতে চ্যাম্পিয়ন রংপুর অঞ্চলের স্ট্রাইকার কিসকুর পরিবারের পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ কর্মসূচী

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি-

১৫ বছরে হাজার হাজার নেতা কর্মীকে গুম-খুন-জখম, লগিবৈঠার তান্ডব, শাপলা চত্বরে হেফাতের সমাবেশে শত শত আলেম-ওলামা মাদ্রাসা ছাত্রকে হত্যা, নিরপদ সড়ক ও সর্বশেষ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হাজার অধিক শিশু-ছাত্র-যুবক হত্যা ও জখমের সরাসরি নির্দেশদাতা খুনি হাসিনা ও তার দানবীয় কাহিনীর বিচারের দাবিতে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ কর্মসূচী পালিত হয়।

 

২১ আগষ্ট বুধবার বিকেলে বিএনপি দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। ঠাকুরগাঁও জেলা যুবদলের আয়োজনে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে ঠাকুরগাঁও জেলা যুবদলের সভাপতি চৌধুরী মাহেবুল্লাহ আবু নুরের সভাপতিত্বে বক্তব্য দেন, ঠাকুরগাঁও জেলা বিএনপির সহ -সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর করিম, যুগ্ম সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান মো: পয়গাম আলী, থানা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিন, থানা যুবদলের সভাপতি রেজাউল করিম লিটন, সাধারণ সম্পাদক মাসুদ রানা ডানো, পৌর যুবদলের সভাপতি মো: মনিরুজ্জামান লিটন, সাধারণ সম্পাদক মো: বেলায়েত হোসেন, রুহিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি আনার আলী, সাধারণ সম্পাদক নূরে আলম রুবেল প্রমুখ। বিক্ষোভ কর্মসূচীতে জেলা বিএনপি, জেলা যুবদলের বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও সমর্থকগণ অংশ নেন।

 

বক্তারা ১৫ বছরে হাজার হাজার নেতা কর্মীকে গুম-খুন-জখম, লগিবৈঠার তান্ডব, শাপলা চত্বরে হেফাতের সমাবেশে শত শত আলেম-ওলামা মাদ্রাসা ছাত্রকে হত্যা, নিরপদ সড়ক ও সর্বশেষ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হাজার অধিক শিশু-ছাত্র-যুবক হত্যা ও জখমের সরাসরি নির্দেশদাতা খুনি হাসিনা ও তার দানবীয় কাহিনীর বিচারের দাবি জানান।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *