বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
মোবাইলে ভিডিও দেখে সফটওয়্যার তৈরি: চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার। চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল শোক সংবাদঃ জুলাই ও ৫ আগস্ট গণঅভ্যুত্থানের স্মরণে বাগেরহাট জেলা বিএনপির আলোচনা সভা রাজবাড়ীতে সরকারি স্কুলে তালা কেটে ল্যাপটপ চুরি সীমানা প্রাচীর নেই, নিরাপত্তাহীনতায় চলছে প্রাথমিক বিদ্যালয় নিরাপত্তা বেষ্টনী না থাকায় চুরি ও অসামাজিক কর্মকাণ্ডের ঝুঁকিতে ২৬৩ নং সরালিয়া বিশারীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের: অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে নতুন কুঁড়িতে চ্যাম্পিয়ন রংপুর অঞ্চলের স্ট্রাইকার কিসকুর পরিবারের পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে ভোররাতের আগুনে গোডাউনের মালামাল পুড়ে ছাই

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার নেকমরদ বাজারে ভোররাতেঅগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের মুদি ও কসমেটিস দোকানের একটি গোডাউনের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী ওই দোকানি।

রানীশংকৈল উপজেলার নেকমরদ বাজারের সরকার মার্কেট সংলগ্ন নিজাম এর কসমেটিক ও মুদির দোকানের গোডাউন ঘর থেকে রবিবার ভোররাতে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস জানায়, ২৩ জুন রবিবার সকাল ৭ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে নেকমরদ আমপাথারি এলাকার মৃত নূর মোহাম্মদ’র ছেলে নিজামের কসমেটিক ও মুদির দোকানের গোডাউন ঘরের মালামাল সম্পূর্ণ পুড়ে গেছে। এছাড়া পশ্চিম পাশে থাকা রানীশংকৈল উপজেলার উত্তর বনগাঁও গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে জবাইদুর রহমানের মেসার্স একতা হার্ডওয়্যার এন্ড ভ্যারাইটিজ স্টোরের আরো একটি দোকান আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।

রাণীশংকৈল ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ নাসিম ইকবাল বলেন, প্রাথমিক ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়ন্ত কুমার সাহা বলেন, স্থানীয়রা প্রথমে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *