শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
মোবাইলে ভিডিও দেখে সফটওয়্যার তৈরি: চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার। চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল শোক সংবাদঃ জুলাই ও ৫ আগস্ট গণঅভ্যুত্থানের স্মরণে বাগেরহাট জেলা বিএনপির আলোচনা সভা রাজবাড়ীতে সরকারি স্কুলে তালা কেটে ল্যাপটপ চুরি সীমানা প্রাচীর নেই, নিরাপত্তাহীনতায় চলছে প্রাথমিক বিদ্যালয় নিরাপত্তা বেষ্টনী না থাকায় চুরি ও অসামাজিক কর্মকাণ্ডের ঝুঁকিতে ২৬৩ নং সরালিয়া বিশারীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের: অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে নতুন কুঁড়িতে চ্যাম্পিয়ন রংপুর অঞ্চলের স্ট্রাইকার কিসকুর পরিবারের পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ, আহত অন্তত ১৫

 

মোঃ মজিবর রহমান শেখ,

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

ঠাকুরগাঁওয়ে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালনকালে শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ। এ ঘটনায় অন্তত ১৫ থেকে ২০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। ৩১ জুলাই বুধবার দুপুর ১টার দিকে ঠাকুরগাঁও জেলা জজ কোর্টের সামনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, এদিন সকাল ১১টা থেকে ঠাকুরগাঁও জেলা শহরের আর্ট গ্যালারি এলাকার একাত্তরের অপরাজয় চত্বরে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। পরে সেখানে পুলিশ ব্যারিকেড দিলে বেলা ১২টার দিকে তা ভেঙে মিছিল নিয়ে শহরের চৌরাস্তার আদালত চত্বরের দিকে যায় আন্দোলনকারীরা। আন্দোলনকারীদের বাধা দিতে আদালতের মূল ফটকের সামনের সড়কে ব্যারিকেড দেয় পুলিশ। এ সময় শিক্ষার্থীরা আদালত চত্বরে যাওয়ার চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ করে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়। পরে আন্দোলনকারীরা সেখানেই অবস্থান নেয়। ঘন্টা দুয়েক

পরে আন্দোলনকারীরা সেখানে বিবৃতি দিয়ে স্থানত্যাগ করে ফিরে যান ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *