বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
জাকারিয়া হোসাইন
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধিঃ
শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়ন, সোনাতলা (মডেল) বাজারের পার্শ্ববর্তী পিছিয়ে পড়া, অসচ্ছল, জনগোষ্ঠীর অন্যতম সদস্য শারীরিক প্রতিবন্ধী এমাদুল মাতুব্বরকে ডু সামথিং ফাউন্ডেশনের পক্ষ থেকে আর্থিকভাবে সহযোগিতা করে তার ছোট্ট মোদী মনোহারি দোকানে মালামাল উত্তোলন করে দেন সংগঠনটি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব, মোঃ রাসেল বয়াতি উক্ত সংগঠনের মনিটর ও স্বেচ্ছাসেবক নাহিদ ইমরান, নয়ন, নিয়াজসহ গণমাধ্যম কর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইলে রাসেল বয়াতি বলেন। সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মৌলিক চাহিদা পূরণে নিরলস ভাবে কাজ করছে সংগঠনটি। যেমন দরিদ্র মানুষের শিক্ষা, বস্ত্র, বাসস্থান খাদ্য, চিকিৎসা নিয়ে বাগেরহাট সহ কয়েকটি জেলায় কাজ করছে। যেমন ক্ষুধার্তকে অন্নদান, গৃহীনদের বাস গৃহ ব্যবস্থাপনা, অসুস্থদের চিকিৎসা সেবা ঔষধ সহ কর্মহীনদের কর্মের ব্যবস্থা বিশুদ্ধ পানির জন্য পানির প্ল্যান্ট, টাংকি, টিউবলসহ সমাজের নানা ধরনের উন্নয়ন্মুখী কাজ করছে সংগঠনটি।