মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
মোবাইলে ভিডিও দেখে সফটওয়্যার তৈরি: চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার। চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল শোক সংবাদঃ জুলাই ও ৫ আগস্ট গণঅভ্যুত্থানের স্মরণে বাগেরহাট জেলা বিএনপির আলোচনা সভা রাজবাড়ীতে সরকারি স্কুলে তালা কেটে ল্যাপটপ চুরি সীমানা প্রাচীর নেই, নিরাপত্তাহীনতায় চলছে প্রাথমিক বিদ্যালয় নিরাপত্তা বেষ্টনী না থাকায় চুরি ও অসামাজিক কর্মকাণ্ডের ঝুঁকিতে ২৬৩ নং সরালিয়া বিশারীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের: অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে নতুন কুঁড়িতে চ্যাম্পিয়ন রংপুর অঞ্চলের স্ট্রাইকার কিসকুর পরিবারের পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

দেবহাটায় রূপসী ম্যানগ্রোভে স্বপ্নসিঁড়ির বার্ষিক বনভোজন

দেবহাটা প্রতিনিধি:

সাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ির বার্ষিক বনভোজন দেবহাটা রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী খেলাধুলা, র‌্যাফেল ড্র, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে এ কর্মসূচি পালিত হয়। এতে সংগঠনের সভাপতি ও স্টান্ডার্ড ব্যাংকের অফিসার মুহা. আলতাফ হোসেনের সভাপতিত্বে সম্মানিত অতিথি ছিলেন স্বপ্নসিঁড়ির উপদেষ্টা, সরকারি খানবাহাদুর আহছান উল্লা কলেজের রোভার লিডার প্রভাষক আবু তালেব ও ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান রোভার লিডার মনিরুজ্জামান (মহসিন)। স্বপ্নসিঁড়ির সাধারণ সম্পাদক নাজমুল হকের সঞ্চালনায় বক্তব্য দেন স্বপ্নসিঁড়ির সহ-সভাপতি মাতঙ্গিনী মন্ডল, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি ও স্বপ্নসিঁড়ির সহ-সভাপতি মীর খায়রুল আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক ওহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, দপ্তর সম্পাদক সেলিম হোসেন, সদস্য আনারুল ইসলাম মহŸত, তুহিনুর রহমান তুহিন, আলতাফ হোসেন মুকুল, ইব্রাহিম হোসেন, সাইফুল ইসলাম নিরব প্রমুখ। অনুষ্ঠানে প্রাক্তন রোভার ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, স্বপ্নসিঁড়ি স্বেচ্ছাসেবী সংগঠনটি গঠন হওয়ার পর থেকে আতœমানবতার সেবার পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকান্ড পরিচালনা করে চলেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *