বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:২০ অপরাহ্ন

শিরোনামঃ
মোবাইলে ভিডিও দেখে সফটওয়্যার তৈরি: চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার। চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল শোক সংবাদঃ জুলাই ও ৫ আগস্ট গণঅভ্যুত্থানের স্মরণে বাগেরহাট জেলা বিএনপির আলোচনা সভা রাজবাড়ীতে সরকারি স্কুলে তালা কেটে ল্যাপটপ চুরি সীমানা প্রাচীর নেই, নিরাপত্তাহীনতায় চলছে প্রাথমিক বিদ্যালয় নিরাপত্তা বেষ্টনী না থাকায় চুরি ও অসামাজিক কর্মকাণ্ডের ঝুঁকিতে ২৬৩ নং সরালিয়া বিশারীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের: অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে নতুন কুঁড়িতে চ্যাম্পিয়ন রংপুর অঞ্চলের স্ট্রাইকার কিসকুর পরিবারের পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

দোহাজারী শাহী জামে মসজিদের পুনঃনির্মাণ কাজের উদ্বোধন

 

এস.এম.জাকি

চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধিঃ

দোহাজারী শাহী জামে মসজিদের পুনঃনির্মাণ কাজের উদ্বোধন চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভা সদরে দোহাজারী শাহী জামে মসজিদটির পুনঃনির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল ৩ এপ্রিল বুধবার সকালে চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মাহমুদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত শাহী জামে মসজিদের পুনঃনির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দোহাজারী পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ লোকমান হাকিম, মসজিদটির খতিব মাওলানা মুফতি আহমদ হোসাইন আলকাদেরি (মা.জি.আ.), নাহার বিল্ডার্স চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন জনি। এসময় উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রিয়াদ হোসেন, পৌর কাউন্সিলর ও দোহাজারী পৌরসভা আ.লীগ সহ-সভাপতি মোহা. শাহ্ আলম, মসজিদ পরিচালনা কমিটির সদস্য এমএ মোনাফ, মোঃ আবু, আনিসুর রহমান, নাজিম উদ্দীন, কামরুল হাসান মিন্টু, দোহাজারী পৌরসভা ঠিকাদার সমিতির সভাপতি মোঃ মনসুর আলী, কবি জাহাঙ্গীর আলম, আলী আজম লিটন, আরিফুল ইসলাম সুমন, খাইরুল ইসলাম, নুরুদ্দীন প্রমূখ। উদ্বোধন শেষে দেশ জাতির কল্যাণ কামনা করে ও অত্র মসজিদের উন্নয়নের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *