বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন

শিরোনামঃ
মোবাইলে ভিডিও দেখে সফটওয়্যার তৈরি: চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার। চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল শোক সংবাদঃ জুলাই ও ৫ আগস্ট গণঅভ্যুত্থানের স্মরণে বাগেরহাট জেলা বিএনপির আলোচনা সভা রাজবাড়ীতে সরকারি স্কুলে তালা কেটে ল্যাপটপ চুরি সীমানা প্রাচীর নেই, নিরাপত্তাহীনতায় চলছে প্রাথমিক বিদ্যালয় নিরাপত্তা বেষ্টনী না থাকায় চুরি ও অসামাজিক কর্মকাণ্ডের ঝুঁকিতে ২৬৩ নং সরালিয়া বিশারীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের: অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে নতুন কুঁড়িতে চ্যাম্পিয়ন রংপুর অঞ্চলের স্ট্রাইকার কিসকুর পরিবারের পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

নাসিরনগর ফান্দাউক ও লাখাই উপজেলার মুড়াকরি গ্রামবাসীদের মাঝে তুচ্ছ ঘটনায় সংঘর্ষ

 

নিজেস্ব প্রতিবেদক
(ফান্দাউক,নাসিরনগর, বি-বাড়ীয়া)

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ফান্দাউক গ্রামের পাশের হবিগঞ্জে জেলার লাখাই উপজেলার মুড়াকরি গ্রামবাসীদের মাঝে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়।

১৬ এপ্রিল মঙ্গলবার ২০২৪ ইং সন্ধ্যায় তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে দুই গ্রামবাসীদের মধ্য সংঘর্ষ হয়
এই ঘটনায় সংশ্লিষ্ট থানা এলাকার থানার পুলিশ ঘটনা স্থলে এসে লাঠিচার্জ ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ও স্বাভাবিক পর্যায় নিয়ে আসেন।


স্থানীয় লোকজন জানায়, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ফান্দাউক এলাকায় বৈশাখী মেলা চলছিল। মেলা উপলক্ষে আশেপাশের এলাকা থেকে লোকজন মেলায় আসেন এ সময় মঙ্গলবার বিকেলে পাশের মুড়াকরি গ্রাম, লাখাই উপজেলার হবিগঞ্জ জেলার এক যুবকের সঙ্গে ফান্দাউকের গ্রাম, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়ার এক যুবকের কথা কাটাকাটি হয়। বিষয়টি তাৎক্ষণিক ভাবে উপস্থিত লোকজন মীমাংসা করে দেন। কিন্তু তারা সন্ধ্যায় দুই পক্ষের গ্রামের সীমানার একটি মাঠে শত শত লোক দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জরিয়ে পরেন । সংঘর্ষের সময় উভয় পক্ষ থেকে ব্যাপক ইট, পাটকেল নিক্ষেপ করা হয় এতে দুই গ্রামের অন্তত ২০ জন লোক আহত হয়েছেন বলে জানাযায়।
এ বিষয়ে নাসিরনগর থানার ওসি মো. সোহাগ রানা জানান, দুই গ্রামের দুজনের মধ্যে তুচ্ছ ঘটনার কেন্দ্র করে সংঘর্ষ শুরু হয় তবে পুলিশ তাৎক্ষণিক ঘটনা স্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে করে। এই সময় পুলিশ ২২ রাউন্ড রাবার বুলেট ছোঁড়া, লাঠিচার্জ এবং এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে তিনি জানান।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *