বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার :
দেশের অন্যতম আইন শিক্ষা প্রতিষ্ঠান আইডিয়াল ল’ কলেজ ঢাকায়
অধ্যয়নরত এলএল.বি শেষ পর্ব ২০২১-২০২২ সেশনের মেধাবী আইন শিক্ষার্থী (আমাদের সহপাঠী বন্ধু) আলেয়া আক্তারের ব্রেন টিউমার এ আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এর আগে তিনি অসুস্থ হয়ে প্রথমে ফরিদপুর ডায়াবেটিস হাসপাতালে ভর্তি হন। সেখানে পরীক্ষা করে জানতে পারেন তার ব্রেন টিউমার হয়েছে। পরে তাকে দ্রুত ঢাকা ল্যাব এইড হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
বুধবার (২০ মার্চ) ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় ল্যাব এইড হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।
তিনি ফরিদপুর জেলা পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন। তার পদবী ছিল সাব-ইন্সপেক্টর।
এর আগে আলেয়া আক্তার ২০১৩ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করে ডিএমপি, সিআইডি, রাজবাড়ী জেলাতে সুনামের সাথে কাজ করেছেন।
আলেয়া আক্তারের দেশের বাড়ী মানিকগঞ্জ জেলায়।
তার মৃত্যুর খবরে কলেজ ক্যাম্পাসে শোকের ছায়া নেমে আসে। এ সময় তার আইডিয়াল ল’ কলেজ এর অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) মো: আলমগীর হোসেন পাটওয়ারী, কলেজের প্রিয় শিক্ষক ও বাংলাদেশ সুপ্রীম কোর্ট এর অ্যাডভোকেট মো: হায়দার আলী, বাকী মো: মুর্তুজা, রিপন বাড়ৈ, মনিরা খাতুন, কলেজের হিসাবরক্ষণ কর্মকর্তা অ্যাডভোকেট সহিদুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা মো: মহসীন পাটওয়ারী, কলেজ স্টাফ, আলেয়া আক্তার এর ব্যাচমেট বন্ধু সাংবাদিক আতিকুর রহমান, মো: এরশাদুল বারী, মো: সেলিম হোসেন, মো: আশরাফুল ইসলাম, হিরামন সেন, মো: রাশেদুল ইসলাম, সিনিয়র ভাই আবি আব্দুল্লাহসহ সকল বন্ধুরা
গভীরভাবে শোকাহত এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা গভীর সমবেদনা জানান।