বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন

শিরোনামঃ
স্ত্রী কবরে, স্বামী কারাগারে: শরণখোলায় গৃহবধূর মৃত্যুকে ঘিরে আত্মহত্যা প্ররোচনার মামলা চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল নির্বাহী প্রকৌশলীর নির্দেশ উপেক্ষিত চন্দনাইশ দোহাজারীতে হাজারী টাওয়ারের সামনে সওজ বিভাগের জায়গায় লিফট স্থাপন কাজ চলমান স্কুলের ডিম খেয়ে ১১ শিক্ষার্থী অসুস্থ। সরকারি হসপিটালে চিকিৎসা না দিয়ে প্রাইভেট চিকিৎসা দেয়া নিয়ে জনগণের প্রশ্ন? ওয়ান চাইল্ড ওয়ান ট্রি বৃক্ষরোপন ২০২৬ ইং আমাদের প্রত্যয়, শিশুশ্রম আর নয়’! শরণখোলায় পল্লী বিদ্যুতের ‘ভুতুড়ে’ বিলে দিশেহারা গ্রাহক: রিডিং ছাড়াই মনগড়া বিলের অভিযোগ মানবিক সাহায্যের আবেদন জানালেন পরিবার চন্দনাইশের এয়াকুব ক্যান্সারে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় পড়ে আছে ঘরে চন্দনাইশে একটি সেতুর দাবি বরমা ও মধ্যম চরতিবাসীর। ১৮৮০ সাল থেকে আয়ুর্বেদিক ওষুধে চলছে কার্যক্রম চন্দনাইশে প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে জোয়ারা পাগলা গারদ।

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঠাকুরগাঁও জেলা ও বালিয়াডাঙ্গী উপজেলা বাসীকে শুভেচ্ছা জানিয়েছেন — মোঃ মজিবর রহমান শেখ,

 

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঠাকুরগাঁও জেলা ও বালিয়াডাঙ্গী উপজেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঠাকুরগাঁও জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ও বালিয়াডাঙ্গী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ মজিবর রহমান শেখ, কোরবাণীর মহান আদর্শ নিয়ে পবিত্র ঈদুল আযহা আমাদের দ্বারে সমাগত। মুসলমানদের নিকট ঈদুল ফিতরও ঈদুল আযহা- এ দুটি ঈদই আনন্দের দিন। এ দুই ঈদে মানুষ সকল ভেদাভেদ, হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে পরস্পর পরস্পরের নিকটবর্তী হয় এবং ঈদগাহে গিয়ে নামাজ আদায় করে।

ঈদুল ফিতরও ঈদুল আযহা আমাদেরকে শুধু আনন্দই দেয় না, মানুষে মানুষে ভেদাভেদ ও অনৈক্য ভুলে গিয়ে পরস্পরকে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ করে সামাজিক বন্ধনকে সুদৃড় করে। ঈদ আমাদের ব্যাক্তিগত, সামাজিক ঐক্যের বন্ধন শক্তিশালী করে। পবিত্র ঈদুল আযহার মহানন আদর্শ ও শিক্ষা কে আমাদের চিন্তা ও কর্মে প্রতিফলন করতে হবে। ত্যাগের মহিমায় মহিমান্বিত প্রতি বছর ঈদুল আযহা আমাদের মাঝে ফিরে আসে।

স্বার্থপরতা পরিহার করে মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করা কোরবানির শিক্ষা। হিংসা- বিদ্বেষ, লোভ – ক্রোধকে পরিহার করে সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় আত্মনিবেদিত হওয়া আমাদের কর্তব্য। প্রতিবছর ঈদ আসে আমাদের জীবনে আনন্দ আর সীমাহীন প্রেম প্রীতি ও কল্যাণের বার্তা নিয়ে। তাই এ দিন সকল কালিমা আর কলুষতাকে ধুয়ে মুছে হিংসা বিদ্বেষ ভুলে পরস্পর প্রীতির বন্ধনে আবদ্ধ হবো।

ঈদুল আযহা উপলক্ষে আমি আমার ঠাকুরগাঁও জেলা ও বালিয়াডাঙ্গী উপজেলার সর্বস্তরের জনগন কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই এবং আল্লাহর কাছে দোয়া করছি তিনি আমাদের সবাইকে সুন্দর পরিবেশে ঈদুল আযহা উদ্যাপন করার ও ঈদুল আযহার শিক্ষা বাস্তব জীবনে বাস্তবায়ন এবং মহান আল্লাহ যেনো সকল কে হেফাজত করেন।

ঈদ-উল আযহা সবার জীবনে নিয়ে আসুক সুখ, শান্তি, সমৃদ্ধি। ঈদুল আযহা সবার জীবনে বয়ে আনুক সুখ- শান্তিও সমৃদ্ধি, সমাজে সৃষ্টি হোক সম্প্রীতির বন্ধন, মহান আল্লাহ তালার দরবারে এ প্রার্থনা। সবাই কে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা। আপনিও আপনার পরিবার পরিজনেরা আনন্দের সাথে ঈদ উদযাপন করুন সে কামনা করছি। ঈদ মোবারক।

 

শুভেচ্ছান্তে —

মোঃ মজিবর রহমান শেখ

( সাধারণ সম্পাদক )

বালিয়াডাঙ্গী উপজেলা প্রেসক্লাব ।

( সহ-সভাপতি)

ঠাকুরগাঁও জেলা প্রেসক্লাব।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *