বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন

শিরোনামঃ
মোবাইলে ভিডিও দেখে সফটওয়্যার তৈরি: চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার। চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল শোক সংবাদঃ জুলাই ও ৫ আগস্ট গণঅভ্যুত্থানের স্মরণে বাগেরহাট জেলা বিএনপির আলোচনা সভা রাজবাড়ীতে সরকারি স্কুলে তালা কেটে ল্যাপটপ চুরি সীমানা প্রাচীর নেই, নিরাপত্তাহীনতায় চলছে প্রাথমিক বিদ্যালয় নিরাপত্তা বেষ্টনী না থাকায় চুরি ও অসামাজিক কর্মকাণ্ডের ঝুঁকিতে ২৬৩ নং সরালিয়া বিশারীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের: অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে নতুন কুঁড়িতে চ্যাম্পিয়ন রংপুর অঞ্চলের স্ট্রাইকার কিসকুর পরিবারের পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

প্রবীন আ’লীগ নেতা মোজাফফর আহমেদ

চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধিঃ
এস.এম.জাকির

চন্দনাইশ প্রেসক্লাবের সভাপতি এড. মো. দেলোয়ার হোসেনের ছোট চাচা, পৌরসভার পূর্ব জোয়ারা গ্রামের প্রবীন আওয়ামী লীগ নেতা মোজাফফর আহমেদ বার্ধক্যজনিত কারণে গতকাল ১৮ এপ্রিল বৃহস্পতিবার বেলা ১১টায় চট্টগ্রাম নগরীর নিজ বাসায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে…রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে যান। গতকাল বাদে আছর নগরীর চকবাজার বড় মিয়া মসজিদ মাঠে প্রথম ও বাদে এশা চন্দনাইশের পূর্ব জোয়ারা নতুন জামে মসজিদ মাঠে দ্বিতীয় নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. নজরুল ইসলাম চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, চট্টগ্রাম জেলা আইনজীবি সমিতির সভাপতি এড. নাজিম উদ্দীন চৌধুরী, সাধারণ সম্পাদক আশরাফ হোসেন রাজ্জাক, চন্দনাইশ পৌরসভার মেয়র মু. মাহাবুবুল আলম খোকা, চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আবু আহমদ চৌধুরী জুনু, উপজেলা যুবলীগের আহবায়ক মোহাম্মদ তৌহিদুল আলম, চন্দনাইশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ এরশাদরসহ নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *