শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন

শিরোনামঃ
চন্দনাইশ থানা পুলিশের অভিযানে হত্যা মামলা সহ ৩ আসামী গ্রেফতার। মোবাইলে ভিডিও দেখে সফটওয়্যার তৈরি: চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার। চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল শোক সংবাদঃ জুলাই ও ৫ আগস্ট গণঅভ্যুত্থানের স্মরণে বাগেরহাট জেলা বিএনপির আলোচনা সভা রাজবাড়ীতে সরকারি স্কুলে তালা কেটে ল্যাপটপ চুরি সীমানা প্রাচীর নেই, নিরাপত্তাহীনতায় চলছে প্রাথমিক বিদ্যালয় নিরাপত্তা বেষ্টনী না থাকায় চুরি ও অসামাজিক কর্মকাণ্ডের ঝুঁকিতে ২৬৩ নং সরালিয়া বিশারীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের: অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে

প্রান্তিক জনগোষ্ঠীর জন্য চিকিৎসা ব্যবস্থায় যা প্রয়োজন তাই করা হবে–স্বাস্থ্য মন্ত্রী,

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,সারাদেশের হাসপাতাল গুলোতে চিকিৎসা সেবার মান নিশ্চিত করতে জেলায় জেলায় পরিদর্শন করছেন স্বাস্থ্যমন্ত্রী ডা.সামন্ত লাল সেন। তিনি বলেছেন, প্রান্তিক জনগোষ্ঠীর জন্য চিকিৎসা ব্যবস্থায় যা যা প্রয়োজন আমি তাই করার ব্যবস্থা করবো।

শনিবার (১৩ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় বিশ শয্যা বিশিষ্ট ডায়াবেটিস এন্ড জেনারেল হাসপাতাল উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। পীরগঞ্জ

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে যন্ত্রপাতি থাকা সত্ত্বেও অপারেশন না হওয়া ও বিশেষজ্ঞ চিকিৎসক থেকে ও না বসার প্রশ্মে তিনি বলেন, চিকিৎসেবা নিশ্চিত করাই আমার কাজ। এতে আমার যা যা করা দরকার তা সব আমি করবো। কারণ আমি নিজেও ডাক্তার তাই কি কি সমস্যা তা আমার জানা আছে।

এ সময় ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দীন আহমেদ, ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান, সিভিল সার্জন ডা.নূর নেওয়াজ, অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান, সহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। হাসপাতালটি জেলা গণপূর্ত বিভাগের তত্বাবধানে ১০ কোটি ২৫ লক্ষ ৪৬ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *