মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন

শিরোনামঃ
ওয়ান চাইল্ড ওয়ান ট্রি বৃক্ষরোপন ২০২৬ ইং আমাদের প্রত্যয়, শিশুশ্রম আর নয়’! শরণখোলায় পল্লী বিদ্যুতের ‘ভুতুড়ে’ বিলে দিশেহারা গ্রাহক: রিডিং ছাড়াই মনগড়া বিলের অভিযোগ মানবিক সাহায্যের আবেদন জানালেন পরিবার চন্দনাইশের এয়াকুব ক্যান্সারে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় পড়ে আছে ঘরে চন্দনাইশে একটি সেতুর দাবি বরমা ও মধ্যম চরতিবাসীর। ১৮৮০ সাল থেকে আয়ুর্বেদিক ওষুধে চলছে কার্যক্রম চন্দনাইশে প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে জোয়ারা পাগলা গারদ। চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ। চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল। চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন। চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ।

বগুড়া আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

সজীব হাসান,, (বগুড়া) প্রতিনিধি

বগুড়া আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় আরিফুল ইসলাম ওরফে বকুল (২০) নামের এক যুবক নিহত হয়েছে। গত সোমবার ( ২৮ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১১ টায় নওগাঁ বগুড়া মহাসড়কের আদমদীঘির অদুরে আশা ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। নিহত আরিফুল
ইসলাম আদমদীঘি উপজেলার কেশরতা গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। সে নওগাঁ একটি
দোকানে এসি ও ফ্রিজ মেরামতের কাজ করতো।
আদমদীঘি থানা পুলিশ ও স্থানীয়রা জানান, আরিফুল ইসলাম ওরফে বকুল নওগাঁ একটি দোকানে
এসি ও ফ্রিজ মেরামতের মেকানিকের কাজ করতো। প্রতিদিনের মতো গত সোমবার রাতে নওগাঁ
দোকানে কাজ শেষে মোটরসাইকেল যোগে তার বাড়ি কেশরতা গ্রামে ফেরার পথে আদমদীঘির
আশা ফিলিং স্টেশনের সামনে অজ্ঞান একটি যানবাহন তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এসময়
স্থানীয় জনতা তাকে গুরুত্বর জখম অবস্থায় উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত
চিকিৎসক আরিফুল ইসলামকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় আদমদীঘি থানায় একটি ইউডি
মামলা হয়েছে বলে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *