মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন

শিরোনামঃ
মোবাইলে ভিডিও দেখে সফটওয়্যার তৈরি: চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার। চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল শোক সংবাদঃ জুলাই ও ৫ আগস্ট গণঅভ্যুত্থানের স্মরণে বাগেরহাট জেলা বিএনপির আলোচনা সভা রাজবাড়ীতে সরকারি স্কুলে তালা কেটে ল্যাপটপ চুরি সীমানা প্রাচীর নেই, নিরাপত্তাহীনতায় চলছে প্রাথমিক বিদ্যালয় নিরাপত্তা বেষ্টনী না থাকায় চুরি ও অসামাজিক কর্মকাণ্ডের ঝুঁকিতে ২৬৩ নং সরালিয়া বিশারীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের: অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে নতুন কুঁড়িতে চ্যাম্পিয়ন রংপুর অঞ্চলের স্ট্রাইকার কিসকুর পরিবারের পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

বরিশালে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা

বরিশালের আগৈলঝাড়ায় সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। নির্যাতিতের বাবা বাদী হয়ে অভিযুক্ত হাবিবুল্লাহ ওরফে হবি মোল্লা ও তার সহযোগিদের বিরুদ্ধে মঙ্গলবার রাতে আগৈলঝাড়া থানায় ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে একটি মামলা দায়ের করেন। নির্যাতিতাকে ডাক্তারি পরীক্ষার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেলে পাঠানো হয়েছে।

মামলঅ সূত্রে জানা যায়, ওই উপজেলার পশ্চিম বাকাল গ্রামের হাবিবুল্লাহ ওরফে হবি মোল্লা (৫৫) গত ১ ফেব্রুয়ারী রাতে পাশ্ববর্তী বাড়ির সপ্তম শ্রেনীতে পড়ুয়া এক ছাত্রীকে কৌশলে পুকুরপাড়ে ডেকে নেয়। এ সময় তার কাছে ওই ছাত্রীর অশ্ললি ভিডিও আছে বলে তাকে ভয় দেখায়। এক পর্যায়ে তাকে জোরপূর্বক ধর্ষন করে সে। ধর্ষণের ঘটনা কাউকে জানালে তার চরম ক্ষতি হবে বলে ছাত্রীকে হুমকী দেয় হবি মোল্লা। ওই ছাত্রীর অশ্লীল ভিডিও ফাঁস না করার জন্য তার কাছে ৫ হাজার টাকা চাঁদা দাবি করে সে। নির্যাতিতা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে বিষয়টি তার পরিবারকে জানায়।

এ ঘটনায় মঙ্গলবার রাতে অভিযুক্ত ধর্ষক হাবিবুল্লাহ ওরফে হবি মোল্লা এবং তার অজ্ঞাতনামা এক সহযোগিকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি আইনে একটি মামলা দায়ের করেন।

 

মামলার তদন্ত কর্মকর্তা আগৈলঝাড়া থানার উপ-পরিদর্শক তারিকুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে মামলা দায়েরের পরে গতকাল সকালে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। নির্যাতিত স্কুল ছাত্রীকে ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে এবং জবানবন্দি প্রদানের জন্য আদালতে প্রেরন করা হয়েছে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *