সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন

শিরোনামঃ
মোবাইলে ভিডিও দেখে সফটওয়্যার তৈরি: চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার। চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল শোক সংবাদঃ জুলাই ও ৫ আগস্ট গণঅভ্যুত্থানের স্মরণে বাগেরহাট জেলা বিএনপির আলোচনা সভা রাজবাড়ীতে সরকারি স্কুলে তালা কেটে ল্যাপটপ চুরি সীমানা প্রাচীর নেই, নিরাপত্তাহীনতায় চলছে প্রাথমিক বিদ্যালয় নিরাপত্তা বেষ্টনী না থাকায় চুরি ও অসামাজিক কর্মকাণ্ডের ঝুঁকিতে ২৬৩ নং সরালিয়া বিশারীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের: অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে নতুন কুঁড়িতে চ্যাম্পিয়ন রংপুর অঞ্চলের স্ট্রাইকার কিসকুর পরিবারের পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

 

জাকারিয়া হোসাইন,
শরণখোলা, বাগেরহাট:

ন্যায় ও ইনসাফ ভিত্তিক নতুন রাষ্ট্র ব্যবস্থা গড়তে সমাজের তরুন ও যুবকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী।
৯ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি জনাব ফারুক হোসেন খলিফার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জনাব মোঃ রফিকুল ইসলাম তালুকদার এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শরণখোলা উপজেলা জামায়াতের সূরাহ ও কর্ম পরিষদ সদস্য, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জনাব মাওলানা ছরোয়ার হোসাইন বাদল।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, খোন্তাকাটা ইউনিয়ন জামায়াতের আমীর জনাব অধ্যাপক মাওলানা জাকির হোসেন, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা জামায়াতের সহ সেক্রেটারি জনাব অধ্যাপক কামরুল ইসলাম মোল্লা, ইউনিয়ন কর্ম পরিষদ সদস্য মাওলানা মাজহারুল ইসলাম , খোন্তাকাটা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ খান, ৮ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি, উপজেলা জামায়াতের তথ্য মিডিয়া বিভাগের সেক্রেটারি জনাব মোঃ গোলাম কিবরিয়া, সেক্রেটারি মোঃ আসাদুজ্জামান আসাদ, ৯ ওয়ার্ড জামায়াতের সহ-সভাপতি জনাব আল মামুন তালুকদার প্রমুখ।

শীতবস্ত্র বিতরণকালে বক্তারা বলেন, ইসলামী আদর্শের ভিত্তিতে দেশে ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠিত না থাকায় জনদুর্ভোগ বাড়ছে এবং নাগরিকরা রাষ্ট্রের কল্যাণ থেকে বঞ্চিত হচ্ছে। অন্যায় অত্যাচার,অবিচার জুলুম নির্যাতনে সাধারণ মানুষ অতিষ্ট। নির্যাতিত মানুষের ন্যায্য অধিকার ফিরে পেতে ন্যায় ও ইনসাফ ভিত্তিক, দূর্নীতি ও ভারতীয় আধিপত্যবাদ মুক্ত নতুন রাষ্ট্র ব্যবস্থা গড়তে ও জুলাই সনদ বাস্তবায়নে সবাইকে জামায়াতের পাশে থেকে “হ্যা ভোট” ও দাঁড়িপাল্লার পক্ষে কাজ করার আহ্বান জানিয়ে অনুষ্ঠানে শেষ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *