বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:২১ অপরাহ্ন

শিরোনামঃ
মোবাইলে ভিডিও দেখে সফটওয়্যার তৈরি: চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার। চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল শোক সংবাদঃ জুলাই ও ৫ আগস্ট গণঅভ্যুত্থানের স্মরণে বাগেরহাট জেলা বিএনপির আলোচনা সভা রাজবাড়ীতে সরকারি স্কুলে তালা কেটে ল্যাপটপ চুরি সীমানা প্রাচীর নেই, নিরাপত্তাহীনতায় চলছে প্রাথমিক বিদ্যালয় নিরাপত্তা বেষ্টনী না থাকায় চুরি ও অসামাজিক কর্মকাণ্ডের ঝুঁকিতে ২৬৩ নং সরালিয়া বিশারীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের: অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে নতুন কুঁড়িতে চ্যাম্পিয়ন রংপুর অঞ্চলের স্ট্রাইকার কিসকুর পরিবারের পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

বাগেরহাটের মোরেলগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩

 

এস কে শফিকুল ইসলাম
মোরেলগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ

বাগেরহাটের মোরেলগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই ভাইবোন ঘটনাস্থলেই নিহত ও অপর ৩ জন গুরুতর আহত হয়েছেন। নিহতরা হচ্ছেন বলইবুনিয়া ইউনিয়নের দোনা গ্রামের ইজিবাইক চালক মজলু মোল্লা (৪৫) ও তার বোন সুমি বেগম (৩৬)। আহত হয়েছেন নিহত সুমি বেগমের ৩ মাস বয়সী শিশু মিলি আক্তার ও একই পরিবারের ঝুমুর বেগম (৪৮) ও সিয়াম খান (৩৫)।

শনিবার (১ ফেরুয়ারি) বিকেল সাড়ে ৩ টার দিকে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সময় শরণখোলা থেকে ঢাকা গামী জিএমএস পরিবহনের ঢাকা মেট্রো-ব-১৫-৮১৪৮নং গাড়িটি বিপরীতমুখী একটি ইজিবাইককে চাপা দিলে ইজিবাইকের যাত্রীরা হতাহত হন।

মোরেলগঞ্জ হাসপাতালের কর্তব্যরত মেডিকেল অফিসার আহাদ নাজমুল হাসান বলেন, মজলু মোল্লা ও সুমি বেগমকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। আহত অপর ৩ জনকে খুলনায় স্থানান্তর করা হয়েছে। বিকেল সাড়ে ৪ টার দিকে নিহতদের মরদেহ হাসপাতাল থেকে থানায় নেওয়া হয়েছে।

এ বিষয়ে থানার ওসি মো. রাকিবুল হাসান বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত দুজনের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।

দুর্ঘটনাকবলিত ইজিবাইক ও পরিবহনটিও থানা হেফাজতে নিয়েছে পুলিশ। তবে পরিবহনের চালক, হেলপার ও সুপারভাইজার পালিয়ে গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *