সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন

শিরোনামঃ
মোবাইলে ভিডিও দেখে সফটওয়্যার তৈরি: চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার। চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল শোক সংবাদঃ জুলাই ও ৫ আগস্ট গণঅভ্যুত্থানের স্মরণে বাগেরহাট জেলা বিএনপির আলোচনা সভা রাজবাড়ীতে সরকারি স্কুলে তালা কেটে ল্যাপটপ চুরি সীমানা প্রাচীর নেই, নিরাপত্তাহীনতায় চলছে প্রাথমিক বিদ্যালয় নিরাপত্তা বেষ্টনী না থাকায় চুরি ও অসামাজিক কর্মকাণ্ডের ঝুঁকিতে ২৬৩ নং সরালিয়া বিশারীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের: অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে নতুন কুঁড়িতে চ্যাম্পিয়ন রংপুর অঞ্চলের স্ট্রাইকার কিসকুর পরিবারের পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সাতক্ষীরায় তাঁতীদলের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সাতক্ষীরা প্রতিনিধি 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ও জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্র ঘোষিত কর্মসূচির আলোকে সাতক্ষীরা পৌর ও সদর উপজেলা তাঁতীদলের আয়োজনে ১৬ আগষ্ট’২০২৫ তারিখ শনিবার সন্ধ্যায় মাগরিব নামাজের পর শহরের এক হাফেজীয়া মাদ্রাসায় পবিত্র কোরআন ও হাদিস শিক্ষায় অধ্যায়ানরত শত শত শিশু ও হুজুরদের উপস্থিতিতে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উক্ত দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা তাঁতীদলের আহ্বায়ক হাসান শাহরিয়ার রিপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ মাহমুদুল ইসলাম বুলবুল, পৌর তাঁতীদলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন লাল্টু, সদর উপজেলা তাঁতীদলের আহ্বায়ক মোঃ সাহেব আলী, সদস্য সচিব নাহিদ হাসান টিপু, পৌর তাঁতীদলের সদস্য সচিব নাজমুল হাসান, যুগ্ম আহ্বায়ক যথাক্রমে মোঃ জাহিদুল ইসলাম, গোরা, আরিফ সহ পৌর ও সদর উপজেলা তাঁতীদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ মাওলানা মোঃ মাসুম বিল্লাহ।
দোয়া অনুষ্ঠানে বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও নেক হায়াত কামনা করা। মহান স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুম আরাফাত রহমান কোকোসহ ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে সকল শহীদ এবং ২০২৪ এর গণ-অভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের আন্দোলনে সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এছাড়াও মহান স্বাধীনতা যুদ্ধে ও ২৪ এর গণ-অভ্যুত্থানে সকল আহতদের জন্য দোয়া চাওয়া হয়। এবং দেশের সার্বিক কল্যাণে দোয়া চাওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *