শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন

শিরোনামঃ
মোড়েলগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি পদে আলোচনায় সাবেক আহ্বায়ক আবু সালেহ খান বাগেরহাট জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন – শহিদুল ইসলাম সোহাগ ক্যাম্প ন্যু-তে মহাকাব্যিক সমীকরণ: চিরশত্রুকে হারিয়েই কি শিরোপার রাজতিলক পরবে বার্সেলোনা? মা- এক অক্ষরের অনন্ত আশ্রয় একটি দেওয়াল, একটি সিদ্বান্ত স্বপ্ন ভেঙে দিলো শতাধিক পরিবারের। শরণখোলায় ভিজিএফ চাল বিতরণে অনিয়মের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন কার্ড ধারী জেলেরা। রাজশাহীতে ১০০০ পিচ ইয়াবা সহ যুবক গ্রেফতার আন্তর্জাতিক মে দিবসে মোরেলগঞ্জে শ্রমিক দলের উদ্যোগে বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভা মিরপুর রিয়েল এস্টেট ফোরামের পক্ষ থেকে সংরক্ষিত নারী আসনের সকল সংসদ সদস্যকে অভিনন্দন।

বিশৃঙ্খলা কঠোর হাতে দমনের হুঁশিয়ারি আমিনুল হকের

 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা |

৫ ফেব্রুয়ারি ২০২৬

ঢাকা-১৬ আসনে ধানের শীষের প্রার্থী আমিনুল হক বলেছেন, নির্বাচনের পরিবেশ বিঘ্নিত করতে কোনো প্রকার উস্কানি বা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। আজ প্রচারণার ১৫তম দিনে পল্লবী ‘ধ’ ব্লকের বিভিন্ন এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
আমিনুল হক বলেন, “কেউ অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করলে সাধারণ মানুষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় তা কঠোরভাবে দমন করা হবে।” তিনি দলীয় নেতা-কর্মীদের কোনো ধরনের উস্কানিতে পা না দেওয়ার কঠোর নির্দেশ দিয়ে জানান, আগামী ১২ই ফেব্রুয়ারি একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের রায় পাওয়ার লক্ষ্যেই তারা মাঠে কাজ করছেন।

গণসংযোগকালে আমিনুল হক অভিযোগ করেন, জামায়াতের কোনো জনসমর্থন নেই এবং তারা সাধারণ মানুষকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ভোট নেওয়ার চেষ্টা করছে। তিনি জানান, এ সংক্রান্ত ভিডিও ক্লিপসহ পর্যাপ্ত তথ্যপ্রমাণ ইতিমধ্যে কেন্দ্রীয় দপ্তরে পাঠানো হয়েছে এবং দ্রুতই রিটার্নিং কর্মকর্তাকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি অবগত করা হবে।

সকাল থেকেই আমিনুল হক যখন পল্লবীর বিভিন্ন এলাকায় প্রচারণায় নামেন, তখন সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। অনেক জায়গায় স্থানীয় বাসিন্দারা তাদের বাসা থেকে বেরিয়ে এসে ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় সাধারণ মানুষ তাদের এলাকার বিভিন্ন দীর্ঘদিনের সমস্যা ও অভিযোগ তার কাছে তুলে ধরেন। আমিনুল হক ধৈর্যসহকারে সবার কথা শোনেন এবং নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে সেসব সমস্যা সমাধানের জোরালো আশ্বাস দেন।

প্রার্থী উল্লেখ করেন, এখন পর্যন্ত এলাকার প্রচারণার পরিবেশ সন্তোষজনক এবং সবাই স্বাধীনভাবে কাজ করছে। তবে কোনো পক্ষ যদি উস্কানি দিয়ে এই গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করতে চায়, তবে দলীয় সমন্বয় কমিটি ও আইনশৃঙ্খলা বাহিনী তা দৃঢ় হাতে মোকাবিলা করবে।
গণসংযোগের সময় আমিনুল হক তার ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা সম্বলিত লিফলেট সাধারণ মানুষের হাতে তুলে দেন। এ সময় তার সাথে স্থানীয় বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *