শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
নিজস্ব সংবাদদাতা
রাজধানীর রূপনগরে মিরপুর অঞ্চল নির্মাণ শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক দিবসে (মে দিবস) বর্ণাঢ্য র্যালির মাধ্যমে এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন ও শ্রমিকদের দাবি আদায়ের বিভিন্ন শ্লোগান স্লোগানে মুখরিত করেন রাজপথ।
উক্ত র্যালিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক ঢাকা মহানগর উত্তর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি জনাব মুন্সি বজলুল বাছিদ আন্জু, বাংলাদেশ জাতীয়তাবাদ বাস্তহারা দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ন আহবায়ক জনাব আসাদুজ্জামান আসাদ তালুকদার, মিরপুর থানা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক আরমান হাওলাদার, সাবেক ছাত্রনেতা মামুন রানা ও সংগঠনের সভাপতি জাহিদুল ইসলাম শেখ সাধারণ সম্পাদক সৈয়দ মাহমুদুল হাসান ও সাংগঠনিক সম্পাদক জুয়েল শেখ সহ সংগঠনের সদস্যবৃন্দ।