শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন

শিরোনামঃ
মোড়েলগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি পদে আলোচনায় সাবেক আহ্বায়ক আবু সালেহ খান বাগেরহাট জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন – শহিদুল ইসলাম সোহাগ ক্যাম্প ন্যু-তে মহাকাব্যিক সমীকরণ: চিরশত্রুকে হারিয়েই কি শিরোপার রাজতিলক পরবে বার্সেলোনা? মা- এক অক্ষরের অনন্ত আশ্রয় একটি দেওয়াল, একটি সিদ্বান্ত স্বপ্ন ভেঙে দিলো শতাধিক পরিবারের। শরণখোলায় ভিজিএফ চাল বিতরণে অনিয়মের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন কার্ড ধারী জেলেরা। রাজশাহীতে ১০০০ পিচ ইয়াবা সহ যুবক গ্রেফতার আন্তর্জাতিক মে দিবসে মোরেলগঞ্জে শ্রমিক দলের উদ্যোগে বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভা মিরপুর রিয়েল এস্টেট ফোরামের পক্ষ থেকে সংরক্ষিত নারী আসনের সকল সংসদ সদস্যকে অভিনন্দন।

মীরসরাইয়ে শিল্পপতি জালাল উদ্দিন চৌধুরী’র স্মরণসভা অনুষ্ঠিত

 

মীরসরাই প্রতিনিধি

  মীরসরাইয়ে ক্লিফটন গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি মরহুম এমডি এম জালাল উদ্দিন চৌধুরী’র স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বজলুছ ছোবহান চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়।
ক্লিফটন গ্রুপের পরিচালক মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এবং মুজাহিদুল ইসলাম এর সঞ্চালনায় স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লিফটন গ্রুপের চেয়ারম্যান কামাল উদ্দিন চৌধুরী, অতিরিক্ত সচিব মিজানুর রহমান, প্রফেসর শামসুদ্দোহা, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, মীরসরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, মাহফুজুল হক জুনু সহ অন্যান্যরা।
মরহুম এমডি এম জালাল উদ্দিন চৌধুরী মীরসরাই উপজেলার ১২ নং খৈয়াছড়া ইউনিয়নের মসজিদিয়া গ্রামের ঐতিহ্যবাহী চৌধুরী পাড়ার চৌধুরী বাড়িতে ১৯৩৯ সালে জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন ২০২১ সালের ডিসেম্বরের ১৭ তারিখে।
স্মরণসভায় বক্তারা মরহুমের স্মৃতি স্মরণ করে বলেন, ব্যক্তি জীবনে তিনি ছিলেন কর্মবীর, দানবীর, চৌকস ব্যক্তি। তিনি মানবিক ও সামাজিক কাজে নিজেকে নিয়োজিত রেখেছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *